Lifestyle

নীল বিচ হয়ে গেল দেশের ২টি সমুদ্র সৈকত

দেশের ২টি সমুদ্রসৈকত নীল বিচ হয়ে গেল। যা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই নিয়ে দেশের ১২টি বিচ নীল সমুদ্রসৈকত হয়ে গেল।

নীল হল সমুদ্রসৈকত। যা অবশ্যই দেশের জন্য এক বড় প্রাপ্তি। এ দেশে সমুদ্রসৈকতের অভাব নেই। কিন্তু তার মধ্যে এই নিয়ে মাত্র ১২টি এমন সমুদ্র সৈকত রয়েছে যা নীল বিচ হয়ে গেল।

দেশের যে ২টি সমুদ্রসৈকত নীল বিচ হয়ে গেল সেখানে রয়েছে হাজারো সুবিধা। মূলত এই ২টি বিচ বিখ্যাত তার সাদা বালি, নীল লেগুন, ঝকঝকে পরিস্কার বালি, অপার প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটকদের জন্য নানা জলক্রীড়ার সুব্যবস্থা, সমুদ্রে স্নান করতে নামা মানুষজনের সুরক্ষার যাবতীয় বন্দোবস্ত এবং আরও অনেক কিছুর জন্য।

আন্তর্জাতিকভাবে কোনও সমুদ্রসৈকতকে তখনই নীল বিচ তকমা দিয়ে নীল পতাকা প্রদান করা হয় যখন ফাউন্ডেশন অফ এনভায়রনমেন্ট এডুকেশন নামে সংগঠনের নির্দিষ্ট ৩৩টি শর্ত সেখানে পূরণ হয়। আর সেই ৩৩ শর্ত পূরণ করল ভারতের লাক্ষাদ্বীপের ২টি বিখ্যাত সমুদ্র সৈকত মিনিকয় থুন্ডি বিচ এবং কাদমত বিচ।

সমুদ্রসৈকত কতটা পরিবেশ বান্ধব এবং পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও সুরক্ষার ব্যবস্থা কতটা পাকাপোক্ত তার ওপর নির্ভর করে এই নীল বিচ তকমা পাওয়া।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ২টি বিচের এই নীল বিচ তকমা পাওয়ার জন্য লাক্ষাদ্বীপের ২ সমুদ্র সৈকতের স্থানীয় বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছেন। কারণ স্থানীয় মানুষজন পর্যটকদের সঙ্গে কতটা ভাল ব্যবহার করছেন তাও দেখা হয়।

দেখা গেছে মিনিকয় থুন্ডি বিচ এবং কাদমত বিচ, এই ২ সমুদ্রসৈকতের আশপাশের বাসিন্দারা পর্যটকদের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026