Lifestyle

বিশেষ প্রজাতির বেড়ালের মল থেকে তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি কফি

শুনে খাওয়ার ইচ্ছা চলে যেতে পারে। তবে বিশ্বে এই কফিরই দাম সবচেয়ে বেশি। যা এখন এ দেশেও তৈরি হচ্ছে। বিপুল দামে বিক্রি হয় এই কফি।

ভারতে চায়ের কদর কফির চেয়ে বেশি। কফি ভারতের প্রচলিত পানীয় নয়। তবে অনেকেই কফির স্বাদ পছন্দ করেন। কফির কদর ভারতে অতটা না থাকলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু কফির আলাদাই চাহিদা। বিভিন্ন দামের কফি রয়েছে বাজারে।

তবে এক বিশেষ প্রজাতির বেড়ালের মল থেকে তৈরি হওয়া কফির দামই সবচেয়ে বেশি। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই কফির ১ কেজির দাম পড়ে প্রায় ২৫ হাজার টাকা।

এক ধরনের বেড়াল রয়েছে যাদের বলা হয় সিভেট ক্যাট। এরা সেসব জায়গায় বেশি থাকে যেখানে কফির চাষ হয়। কফির ফল পেকে গেলে সেই পাকা শাঁস খেতে পছন্দ করে এই বেড়ালরা।

এজন্য তারা অপেক্ষা করে থাকে। আর কফি বাগানের আশপাশেই ঘুরে বেড়াতে থাকে। এই সিভেট বেড়াল কফি খাওয়ার পর তা তাদের পাকস্থলী থেকে নির্গত পরিপাক রসের সঙ্গে মিশে যায়। তারপর তার বর্জ্য অংশ মলত্যাগের মধ্যে দিয়ে বেরিয়ে আসে।

সিভেট ক্যাটের সেই মলই সংগ্রহ করা হয়। তারপর তা বিশেষ পদ্ধতিতে প্রক্রিয়াকরণ করা হয়। যা থেকে অবশেষে তৈরি হয় কফি। এই কফির দাম ও চাহিদা দুইই বিশ্বে তুঙ্গে।

ভারতের কর্ণাটকেও এই সিভেট বেড়ালের কফি তৈরি শুরু হয়েছে। বিদেশে সিভেট ক্যাট ধরে রাখা হয় খাঁচায়। তারপর তাদের কফির ফল খাওয়ানো হয়। কফির ফল খাওয়ার পর তারা যে মলত্যাগ করে তা সংগ্রহ করে কফি তৈরি করা হয়।

ভারতে অবশ্য বেড়ালগুলিকে ধরে রাখার রেওয়াজ নেই। তারা জঙ্গলে ছাড়াই থাকে। কফির ফল খাওয়ার পর তারা কোথায় মলত্যাগ করবে তা স্থানীয়দের জানা রয়েছে। সেখান থেকে তাদের মল সংগ্রহ করা হয়। যা থেকে তৈরি হয় বহুমূল্য কফি।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026