Lifestyle

হাতে ভাবনার অতীত উপহার, হাঁটুতে বসে প্রেমিককে বিয়ের প্রস্তাব দিলেন প্রেমিকা

এমনও হতে পারে এটা বোধহয় কল্পনা করা কঠিন। তবু যদি এটা সম্ভব হয়ও, যে উপহার প্রেমিকা তার প্রেমিকের হাতে তুলে দিলেন তা ভাবনার অতীত।

ওঁরা যখন অনেক ছোট তখন থেকেই বন্ধুত্ব। তারপর সেই বন্ধুত্ব অটুট থেকেছে ১২টা বছর। কম বয়সের সেই বন্ধুত্ব তরুণ বয়সেও কেবল বন্ধুত্ব বলে ধরে রাখতে চাননি ওঁরা। বন্ধুত্বের ওপরে উঠে তাঁরা প্রেমের বন্ধনে আবদ্ধ হন। তবে তা একে অপরকে মুখে প্রকাশ না করেই।

সেখানেই শেষ হয়নি। এবার তাঁরা একে অপরকে বিয়েতে রাজি করাতে সকলের সামনে হাজির। তবে এই বিয়ের প্রস্তাব সাধারণত আসে একটি ছেলের দিক থেকে। এক্ষেত্রে ঘটেছে উলট পুরাণ।

এখানে প্রেমিকাই সব ব্যবস্থা করেছেন। তারপর সকলের সামনে হাঁটু গেড়ে বসে প্রেমিকের দিকে একটি উপহার এগিয়ে দিয়ে তাঁকে বিয়ের প্রস্তাব দেন।

এক তরুণী হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন এটা দেখেই অতিথিরা অবাক হয়ে যান। আরও অবাক হয়ে যান প্রেমিকার হাতের উপহারটি দেখে।

হিউম্যানস অফ বম্বে নামে একটি ফেসবুক পেজে এই কাহিনি সকলের নজরে আসে। মেয়েটি জানিয়েছেন তাঁদের যখন ১২ বছর বয়স তখন একটি আইসক্রিম পার্লারে তাঁদের দেখা হয়। তারপর বছর ঘুরেছে। তাঁদের প্রেম শক্তিশালী হয়েছে। কিন্তু তা বিয়ের প্রস্তাবে গড়ায়নি।

অবশেষে এই ভ্যালেন্টাইনস ডে-র ২দিন আগে তরুণী একটি রেস্তোরাঁয় টেবিল বুক করেন। কয়েকজন অতিথিকে নিমন্ত্রণ করেন। সেখানেই তরুণী আচমকা হাঁটু গেড়ে বসে প্রেমিককে জিজ্ঞেস করেন তিনি কি তাঁর সঙ্গে পুরো জীবন কাটাতে চান?

এই প্রপোজ করার সময় তরুণীর হাতে উপহার হিসাবে ছিল নতুন জুতো। সকলে অবাক হয়ে যান উপহার দেখে।

তরুণটি না করেননি। তাঁর প্রেমিকার প্রস্তাবে সম্মত হন তিনি। ২ জনকে আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানান সকলে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026