Lifestyle

শোধ নেওয়ার খাওয়াদাওয়া, ধাক্কা সামাল দিতে নাভিশ্বাস হোটেল রেস্তোরাঁর

নাভিশ্বাস ওঠার ধাক্কা সামাল দেবেন নাকি আনন্দ করবেন সেটা পুজোর ৭ দিনে স্থির করে উঠতে পারেননি কলকাতার হোটেল ও রেস্তোরাঁ মালিকরা।

গতবছর পুজোর সময় খাওয়া দূরে থাক ঠাকুর পর্যন্ত ভাল করে দেখতে পারেননি বহু মানুষ। বাড়ি থেকে করোনার মধ্যে বার হওয়ার ঝুঁকি নিতে পারেননি তাঁরা। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে প্রায় ১ বছর ৭ মাস পর এবার পুজোয় তাই যেন সব বাঁধন ছিঁড়ে ফেলতে চেয়েছেন তাঁরা।

করোনা বিদায় নিয়েছে এমনটা নয়। তবে আর ঘরে বেঁধে রাখা যায়নি মানুষজনকে। যার ঢেউ গিয়ে পড়েছিল হোটেল রেস্তোরাঁর ওপর।

কলকাতার এমন কোনও কোণা নেই যেখানে গত একটা সপ্তাহে এমন কোনও দিন গেছে যেদিন দোকানের দরজা খোলার পর থেকে মানুষের ঢল নামেনি।

এমনকি অধিকাংশ রেস্তোরাঁ একটা সময়ের পর দোকানের দরজা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। খাবার শেষ হয়ে যাওয়ায় দোকানের বাইরে তখনও ভিড় থাকা সত্ত্বেও তাদের দোকান বন্ধ করতে হয়েছে।

একই ছবি দেখা গেছে পার্ক স্ট্রিটের ট্রিঙ্কাস থেকে মোকাম্বো, পিটার ক্যাট, পিটা হু, ওহ ক্যালকাটা, মেনল্যান্ড চায়না, ফ্লেম অ্যান্ড গ্রিল সহ প্রায় সব রেস্তোরাঁয়।

হোটেল রেস্তোরাঁ সংগঠন বলছে তারা জীবনে কখনও এত মানুষের ঢল পুজোর সময় দেখেনি। তারা দোকান খোলা থেকে বন্ধ করা পর্যন্ত এমন কোনও সময় যায়নি যখন একটাও টেবিল ফাঁকা থেকেছে। এমনকি ভিড় সামাল দিতে অতিরিক্ত চেয়ার টেবিলের বন্দোবস্তও করতে হয়েছে তাদের।

সারাদিনে একটা মুহুর্ত তারা দম নেওয়ার সময় পায়নি। খাবার থেকে পানীয় কিছুই পড়তে পায়নি। রান্নাঘর চাঁচাপোঁছা করেও মানুষের খাবারের চাহিদা মেটানো যায়নি।

এক রেস্তোরাঁ কর্তার মতে এবার পুজোর ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত কার্যত মানুষ যা পেয়েছেন তাই খেয়েছেন রেস্তোরাঁয়। প্রায় ১৯ মাস রেস্তোরাঁয় না ঢুকতে পারার প্রতিশোধ যেন এই পুজোতেই তাঁরা উশুল করে নিয়েছেন।

রেস্তোরাঁ মালিকরা জানাচ্ছেন তাঁদের অভিজ্ঞতায় তাঁরা দেখেছেন করোনার আগে পুজোয় খাবার বিক্রি দ্বিগুণ হত। এবার কিন্তু সে সব হিসাব ছাপিয়ে গিয়েছে।

এবার খাবার বিক্রি করে অতিরিক্ত ৩০ শতাংশ লাভের মুখ দেখেছেন তাঁরা। যা কখনও হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026