Lifestyle

খরস্রোতা নদীর ওপর ৩১ দিনে তৈরি হল কফির ঠিকানা, তাক লাগিয়ে দিল সেনা

প্রবল গতিতে বয়ে চলেছে পাহাড়ি নদী। চারধারের সৌন্দর্য লিখে বোঝানো যায়না। সেখানেই নদীর ওপর অব্যবহৃত ব্রিজকে ৩১ দিনে কফির ঠিকানায় বদলে দিল ভারতীয় সেনা।

খরস্রোতা নদীর ওপর দিয়ে যাতায়াতের জন্য যে সবসময় স্থায়ী ব্রিজ করা থাকে এমনটা নয়। অনেক সময় সেখানে বেইলি ব্রিজ তৈরি করে দেওয়া হয়। হিমালয়ের নানা উচ্চতায় এমন বেইলি ব্রিজ যাতায়াতকে সুগম করে। অনেক ক্ষেত্রে তা তৈরি করে সেনাও।

পাহাড়ি এলাকা। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটাই উপরে। হিমালয়ের পাহাড় সারির মধ্যে দিয়ে বয়ে গেছে নিয়ামজাং চু নামে একটি খরস্রোতা নদী। যার ওপর একটি বেইলি ব্রিজ ছিলই।

অরুণাচল প্রদেশের জেমিথাং-এ পাহাড় ঘেরা চোখ জুড়িয়ে দেওয়া প্রকৃতির মাঝে এই বেইলি ব্রিজটি এখন আর ব্যবহার হয়না। ব্যবহার হয়না বলে সে ব্রিজটি খুলে নেয়নি সেনা। বরং সেটিকে এক অন্য রূপ দিয়েছে। তাও মাত্র ৩১ দিনে।

মাত্র ৩১ দিনে ওই বেইলি ব্রিজকে একটি সুন্দর কাফেতে পরিণত করেছে ভারতীয় সেনা। নদীর ওপর তৈরি ব্রিজটির এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পুরোটাই একটি কাফে। মানে জলের ওপর কাফেটি তৈরি।

টেবিল, চেয়ারগুলি ব্রিজের ২ ধারে বসানো হয়েছে। যাতে চা বা কফি পানের সঙ্গে সঙ্গে বাইরের প্রকৃতিকে প্রাণভরে উপভোগ করতে পারেন গ্রাহকরা। যে পথ ধরে মানুষ এতদিন ওই নদী পার করতেন বেইলি ব্রিজটির সেই পথ ধরে এখন গ্রাহকরা হেঁটে গিয়ে পছন্দের টেবিলে বসতে পারবেন।

পরিবেশনকারীরা চা বা কফির কাপ পৌঁছে দেবেন গ্রাহকদের কাছে। সাজানো এই কাফে এখানকার পর্যটনকে এক অন্য উচ্চতা দেবে বলেই মনে করা হচ্ছে। মাই গভ অরুণাচল প্রদেশ নামে এক্স হ্যান্ডলে এই নদীর ওপর কাফেটির একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

এই নতুন উদ্যোগের হাত ধরে যেমন পর্যটকদের আকর্ষিত করা সহজ হবে, তেমনই উপকৃত হবেন স্থানীয় বাসিন্দারা বলেই মনে করছে অরুণাচল সরকার।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026