বিশ্বের সেরা ৫০ শহরের তালিকায় ভারতের শহর কটা, প্রথম হল কোন শহর
বিশ্বের সেরা ৫০টি শহরের নাম প্রকাশ করল টাইম আউট। ২০২৬ সালের এই তালিকায় ভারতের কোন শহর জায়গা পেল, সেটা জানতে ইচ্ছুক দেশবাসী।
২০২৬ সালের জন্য বিশ্বের সেরা ৫০ শহরের নামের তালিকা প্রকাশ করল টাইম আউট। সেই তালিকা প্রকাশিত হয়েছে শহরগুলির স্থাপত্য, খাবারদাবার, রাতের জীবন, শহরবাসীর জীবনের মান, ব্যয়বহুল কিনা, শহরের বাসিন্দারা কতটা খুশি এসব কিছুর নিরিখে বিচারপর্ব চালিয়ে।
বিশ্বের ১৫০টি শহরের মধ্যে থেকে ৫০টি সেরা শহরকে বেছে নেওয়া হয়। তারপর তাদের প্রথম স্থান থেকে পঞ্চাশতম স্থান প্রদান করা হয়। সবদিক বিবেচনা করে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরকে প্রথম স্থান দেওয়া হয়।
দ্বিতীয় স্থান পেয়েছে প্যারিস অফ দ্যা ইস্ট বলে খ্যাত চিনের সাংহাই শহর। তৃতীয় হয়েছে ইংল্যান্ডের এডিনবারা শহর। লন্ডন পেয়েছে চতুর্থ স্থান। কখনও না ঘুমোনো শহর নিউ ইয়র্ক পেয়েছে পঞ্চম স্থান।
কেপটাউন পেয়েছে ষষ্ঠ স্থান। মেক্সিকোর মেক্সিকো সিটি সপ্তম স্থান অধিকার করেছে। তালিকার অষ্টম স্থানে আছে ব্যাংকক। নবম স্থানে সিওল। দশম স্থান পেয়েছে টোকিও। এমন করে পঞ্চাশতম স্থান অর্জন করেছে কলম্বিয়ার বোগোটা।
এখন এটা জানার যে ভারতের কোন কোন শহর রয়েছে এই তালিকায়। ভারতের কিন্তু একটিও শহর এই তালিকায় জায়গা পায়নি। টাইম আউটের বিচারে ভারতে কোনও এমন শহর নেই যা এই ৫০টিতে জায়গা পেতে পারে। ভিয়েতনাম, থাইল্যান্ডের একাধিক শহর প্রথম ৫০-এ জায়গা পেয়েছে এশিয়া থেকে। এছাড়া এশিয়ার চিন, জাপান, দক্ষিণ কোরিয়া তো রয়েছেই।













