Lifestyle

ভারতে এসে এমন অভিজ্ঞতা হবে ভাবতেও পারেননি, ভাষা হারালেন বিদেশি যুবক

কোনও বিদেশি ভারতে এলে তিনি ভারত সম্বন্ধে খোঁজখবর নিয়েই আসেন। তবে এই বিদেশি যুবক ভাবতেও পারছেন না এমন একটা অভিজ্ঞতা তিনি ভারতে এসে সঞ্চয় করবেন।

ভারতে আসার আগে তাঁকে সকলে পরামর্শ দিয়েছিলেন ভারত সম্বন্ধে আগে থেকে তৈরি হয়ে যেতে। হয়তো তিনি সেভাবে খোঁজখবর নিয়েই এসেছিলেন। কিন্তু ভারতকে এত সহজে যে চেনা যায়না তা বোধহয় একটি অভিজ্ঞতা থেকে তাঁর কাছে পরিস্কার হয়ে গেছে।

ভারতে মানুষ এখনও নির্মল হাসি আর হৃদয় দিয়ে আতিথেয়তায় বিশ্বাসী সেটা একটি অভিজ্ঞতা থেকে তিনি বুঝতে পারলেন। কার্যত তারপর আনন্দ প্রকাশের ভাষা হারালেন ওই বিদেশি যুবক।

তিনি মাইসুরু শহরের ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। ঠিক তখনই তাঁর নাকে একটি সুন্দর খাবারের গন্ধ আসে। ঘুরে দেখেন রাস্তার অন্য ফুটপাথে বিরিয়ানি বিক্রি করছেন এক বিক্রেতা।

বিদেশি ওই যুবককে দেখে বিক্রেতা সহাস্য মুখে তাঁকে হাত নেড়ে আসতে বলেন। ওই যুবক ডাকে সাড়া দিয়ে বিক্রেতার সামনে গিয়ে বিরিয়ানির দাম জিজ্ঞেস করেন। তারপর যা হল তার জন্য তৈরি ছিলেননা ওই যুবক।

বিরিয়ানি বিক্রেতা তাঁর হাতে বিরিয়ানি ভর্তি একটি প্লেট তুলে দিয়ে জানান দাম দিতে হবেনা। যুবককে শুধু খাওয়ার অনুরোধ করেন তিনি। বিদেশি ওই যুবক ইতস্তত করলে বিক্রেতা তাঁকে নিশ্চিন্তে খেতে বলেন।

তিনি বিরিয়ানি বিক্রি করছিলেন। আর তাঁর পাশেই দাঁড়িয়ে মুরগির মাংসের একটি পদ বিরিয়ানির ওপর ঢেলে দিচ্ছিলেন আর একজন। তিনি ওই বিদেশি যুবকের প্লেটে বিরিয়ানির ওপর সেই মাংসের পদটি দিয়ে দেন।

প্রাথমিক হতভম্ব অবস্থা কাটিয়ে ভারতীয় আতিথেয়তা গ্রহণে দ্বিধা করেননি ওই বিদেশি যুবক। রাস্তার ধারে দাঁড়িয়ে অন্য ক্রেতাদের সঙ্গে একসঙ্গে বিরিয়ানির রসনায় নিজেকে তৃপ্ত করেন।

এভাবে পথচলতি এক বিদেশি যুবককে দেখে যে ভারতের কোনও বিক্রেতা এভাবে বিনামূল্যে ভূরিভোজন করান তা দেখে কার্যতই আপ্লুত ওই বিদেশি। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *