Lifestyle

এ রেস্তোরাঁয় খেতে এলে ২ ধরনের আলোচনা চলবে না, বোর্ড দেখে অবাক গ্রাহকরা

রেস্তোরাঁয় অনেকেই খেতে যান। সেখানে বসে খেতে খেতে নানা বিষয়ে গল্পও করেন। কিন্তু একটি রেস্তোরাঁ বোর্ড টাঙিয়ে পরিস্কার করে দিল তাদের রেস্তোরাঁয় ২ ধরনের আলোচনা চলবে না।

পরিবার নিয়ে বা বন্ধুবান্ধবেরা মিলে বা প্রেমিক প্রেমিকা বা অফিসের ফাঁকে অনেকেই রেস্তোরাঁয় খেতে যান। রেস্তোরাঁয় খাওয়া শুধু নয়, সেখানে বসে নানাধরনের গল্পও হয়। খাবার আসার আগে থেকেই গল্পগুজব চলে। খেতে খেতেও নিজেদের মধ্যে আলাপচারিতা থামে না।

সেই আলোচনায় নানা বিষয় এসে পড়ে। পারিবারিক আলোচনা, বন্ধুদের নিয়ে আলোচনা, সিনেমা, রাজনীতি, অর্থনীতি, খেলা এবং এমন নানা বিষয় আলোচনার বিষয় হয়।

এটা ওই রেস্তোরাঁয় খেতে আসা মানুষগুলির ওপর নির্ভর করে তাঁরা কি বিষয়ে কথা বলবেন। যা নিতান্তই তাঁদের ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করে।

কিন্তু একটি রেস্তোরাঁ বোর্ড টাঙিয়ে পরিস্কার জানিয়ে দিয়েছে তাদের রেস্তোরাঁয় খেতে এসে ২টি বিষয়ে কোনও আলোচনা করতে পারবেননা গ্রাহক বা অতিথিরা।

বেঙ্গালুরুর একটি রেস্তোরাঁয় বোর্ড টাঙিয়ে রেস্তোরাঁর তরফে জানানো হয়েছে তাদের রেস্তোরাঁয় খেতে বসে রাজনৈতিক এবং রিয়েল এস্টেট নিয়ে কোনও আলোচনা করা যাবেনা। এটা গ্রাহকদের মনে রাখতে হবে। মেনে চলতে হবে।

অনেকের মতেই, বেঙ্গালুরুর রেস্তোরাঁয় সামান্য খাবার নিয়ে বসে দীর্ঘ সময় কাটান অনেক গ্রাহক। আর তাঁদের আলোচনায় অধিকাংশ সময়ই বিষয় হয় রাজনীতি বা রিয়েল এস্টেট। এই গ্রাহকরা রেস্তোরাঁয় অনেক সময় কাটান। টেবিল আটকে রাখেন।

নেটিজেনদের বক্তব্য বেঙ্গালুরু শহরে অনেক রেস্তোরাঁই এই সমস্যা ভোগ করে। তাই একটি বলেই নয়, বেশ কয়েকটি রেস্তোরাঁই গ্রাহকদের রাজনৈতিক ও রিয়েল এস্টেট নিয়ে আলোচনা থেকে বিরত থাকার কথা আগাম জানিয়ে রাখে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026