লাল ঢেঁড়স, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
ঢেঁড়সের হাজারো গুণ। ঢেঁড়সে থাকে ভিটামিন এ, সি এবং প্রচুর অ্যান্টিঅক্সিডান্ট। সবজি জগতে অন্যতম নাম ঢেঁড়স দেশের কোণায় কোণায় রান্নার অন্যতম অঙ্গ।
সবজি রান্না করতে গেলে ঢেঁড়স একটি পদ হয়ে অনেক সময় সামনে আসে। এখন যে ঢেঁড়স বাজারে পাওয়া যায় সেই সবুজ ঢেঁড়স মোটামুটি ৪০টাকা কেজি দরে পাওয়া যায়। যা আমজনতার ক্রয় ক্ষমতার নাগালে থাকে।
কিন্তু এবার যে ঢেঁড়স বাজারে আসতে চলেছে তার দাম হবে এক কেজি মটনের প্রায় সমান। অবাক হওয়ার মত হলেও নয়া এই ঢেঁড়সের রং সবুজ নয়, হবে লাল। আর তার পুষ্টিগুণ হবে সবুজ ঢেঁড়সের থেকে ঢের বেশি।
মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছু দূরে এক কৃষক এমনই লাল ঢেঁড়স উৎপাদন করে চমক দিয়েছেন। তিনি বারাণসীর একটি কৃষি গবেষণা কেন্দ্র থেকে এই লাল ঢেঁড়সের বীজ কিনে আনেন। মাঠে দেওয়ার পর ৪০ দিনের মধ্যেই ফসল ধরে। লালা ঢেঁড়সে ভরে ওঠে তাঁর খেত।
ওই কৃষকের দাবি, পুষ্টিগুণে সবুজ ঢেঁড়সের চেয়ে অনেক বেশি উপকারি এই লাল ঢেঁড়স। যাঁরা উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাঁদের জন্য এই লাল ঢেঁড়স দারুণ উপকারি।
এমনকি যাঁরা হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন তাঁদের জন্যও এই লাল ঢেঁড়স উপকারি। আপাতত সামান্যই উৎপাদন বলে এর দাম আকাশছোঁয়া।
এই লাল ঢেঁড়স প্রতি একর জমিতে ৮০ কুইন্টাল পর্যন্ত হতে পারে। সেভাবে দেশ জুড়ে এর উৎপাদন শুরু হলে হয়তো তখন এর দাম অনেকটাই কমে যাবে।
তবে এখন লাল ঢেঁড়স রীতিমত মহার্ঘ। যদিও দাম এখন যাই হোক আগামী দিনে যে এই লাল ঢেঁড়সে বাজার ছাইতে পারে তা মেনে নিচ্ছেন অনেকেই।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…