Lifestyle

এবার ঘাড়ে নিঃশ্বাস ফেলবে অতিকায় ডাইনোসর

শোনা যাবে তার পদধ্বনি। শোনা যাবে ফোঁস ফোঁস নিঃশ্বাস। ভয়ংকর তার দাঁত। যেকোনও সময় তেড়ে আসতে পারে অতিকায় ডাইনোসর। ডাইনোসর ছাড়লেও কিংকংয়ের পাল্লায় পড়তে পারেন।

সিনেমার পর্দায় বা বইয়ের পাতায় তাদের অনেকবার দেখা গেছে। সিনেমার পর্দায় তাদের ভয়ংকর সব কার্যকলাপ কখনও ভয় ধরিয়েছে, কখনও অবাক করেছে। ছোটরা বিস্ফারিত চোখে অবাক হয়ে চেয়ে দেখেছে তাদের কাণ্ডকারখানা। এবার কিন্তু আর পর্দার ছবিতে বা বইয়ের পাতায় নয়, খোদ ৫৫ ফুটের ডাইনোসর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে।

এমন এক ডাইনোসর যা অতিকায় শরীর নিয়ে নড়বে, চড়বে, নিঃশ্বাস ফেলবে ফোঁস ফোঁস করে। তার পদধ্বনি কানে স্পষ্ট বেজে উঠবে। হাড় হিম করে দিতে পারে সে শব্দ।

শুধু কি ডাইনোসর! তার সঙ্গে ওই একই জায়গায় কেরামতি দেখাবে কিংকং, গডজিলা, ম্যামথ সহ আরও নানা অতিকায় ভয়ংকর জন্তুজানোয়ার।

এবার নবাবের শহরে প্রায় তৈরি জুরাসিক পার্ক। আর সিনেমার পর্দা নয়, এবার একদম চাক্ষুষ করার সুযোগ থাকছে ডাইনোসর, কিংকং, গডজিলাদের। এখানে এই জন্তুজানোয়াররা নড়াচড়াও করবে। আবার শোনা যাবে তাদের নিঃশ্বাসের আওয়াজ।

পার্কটি খোলার অপেক্ষায় দিন গুনছে। মূলত নষ্ট হওয়া টায়ার সহ নানা ফেলে দেওয়া জিনিসপত্র দিয়েই এসব জন্তুজানোয়ারের মডেল তৈরি করা হয়েছে।

এদের একটি সেন্সর দিয়ে নিয়ন্ত্রণ করা হবে। বিশেষ সাউন্ড এফএক্স তৈরি করা হয়েছে। যা দিয়ে শোনা যাবে তাদের নড়াচড়া বা নিঃশ্বাস ফেলার আওয়াজ।

ছোটদের তো বটেই, এমনকি সব বয়সের মানুষকেই আনন্দে ভরিয়ে তুলবে, অবাক করবে লখনউ শহরে তৈরি এই জুরাসিক পার্ক। যা সাধারণের জন্য খুলে যাওয়া এখন সময়ের অপেক্ষা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026