Lifestyle

বিশেষ নিয়ম মেনে রাত ১২টায় ১২টি আঙুর খান এঁরা

নতুন বছরে পা দেওয়ার সময়কে রাত ১২টা ধরা হয়। সেই নতুন বছরে পা দেওয়া রাত ১২টায় ১২টি আঙুর খান এ দেশের মানুষ। তবে খাওয়ার একটি বিশেষ নিয়ম আছে।

নতুন বছরকে স্বাগত জানানোর জন্য গোটা বিশ্ব আনন্দে মেতে ওঠে। উৎসবে মেতে ওঠে। রাত ১২টায় নতুন বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে একে অপরকে আলিঙ্গন করে, করমর্দন করে, হ্যাপি নিউ ইয়ার জানিয়ে এক দুর্লভ মুহুর্ত উপভোগ করে। এই মেতে ওঠা সকলের জানা। যে যাঁর মত করে মেতে ওঠেন আনন্দে।

কিন্তু বর্ষবরণের বেশ কিছু প্রথাও চলে আসছে বিভিন্ন জায়গায়। যেমন বিশ্বের ২টি দেশ স্পেন ও পর্তুগালে এক আজব নিয়ম রয়েছে। এখানে ১ জানুয়ারির রাতে যখন রাত ১২টার ঘণ্টা বেজে ওঠে, তার ঠিক আগে থেকে এ দেশের অনেক বাসিন্দা হাতে ১২টি আঙুর নিয়ে অধীর অপেক্ষায় থাকেন।

ঠিক রাত ১২টায় যখন ১২টি ঘণ্টাধ্বনি পড়তে শুরু করে, তখন প্রতিটি ঘণ্টা ধ্বনি বাজার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে একটি করে আঙুর মুখে ফেলতে থাকেন তাঁরা।

রাত ১২টা মানে ১২ বার ঘণ্টাধ্বনি হবে ঘড়িতে। সেই ধ্বনির সঙ্গে ১২টি আঙুর মুখে ফেলতে হবে। এটা একটা চ্যালেঞ্জও। এভাবে নববর্ষ বরণের রাত ১২টার সময় ১২টি ঘণ্টাধ্বনির সঙ্গে ১২টি আঙুর ঠিকঠাক মুখে ফেলতে পারা মানে বছরের ১২টি মাস ভাল কাটা।

এটাই এখানকার মানুষের বিশ্বাস। আঙুর সঠিকভাবে মুখে ফেলতে পারলে এবং ১২টি ঘণ্টার সঙ্গে ১২টি আঙুর মুখে যাওয়া মানে সারা বছর ভাল কাটা।

প্রতিটি আঙুর ভাল রাখবে প্রতিটি মাসকে। এটাই স্পেন ও পর্তুগালের প্রাচীন বিশ্বাস। তাই আজও নতুন বছরকে স্বাগত জানানোর সময় অনেকেই রাত ১২টা বাজার আগেই হাতে ১২টি আঙুরের পাত্র নিয়ে ঘড়ির দিকে চেয়ে অপেক্ষায় থাকেন।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026