Lifestyle

চন্দ্রযান-৩-এর সাফল্যের পিছনে হাত রয়েছে বিশেষ একটি খাবারের, কি সেই খাবার

চন্দ্রযান-৩ মিশন সফল করে চাঁদে ভারতের পদার্পণ গোটা বিশ্বকে অবাক করেছে। তবে এই সাফল্যের পিছনে একটা বড় অবদান রয়েছে বিশেষ এক খাবারের।

চন্দ্রযান-৩–এর সাফল্যের হাত ধরে ভারত এখন মহাকাশ গবেষণার জগতে গোটা বিশ্বের অন্যতম শক্তি। আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারতই প্রথম চাঁদে পৌঁছতে পারল। চন্দ্রযানের সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের যতই তারিফ করা হোক তা কম পড়বে বলে জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কিন্তু ইসরোর বিজ্ঞানীদের এই সাফল্যের পিছনে যে অন্য এক হাত রয়েছে সেকথা অনেকেরই জানা ছিলনা। মার্কিন সংবাদমাধ্যম দ্যা ওয়াশিংটন পোস্ট-কে এই মিশনের এক বিজ্ঞানী ভেঙ্কটেশ্বর শর্মা জানিয়েছেন, চন্দ্রযান-৩-কে সফল করতে ইসরোর বিজ্ঞানীদের অতিরিক্ত সময় থেকে দিনের পর দিন কাজ করতে হয়েছে। অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। এই পরিশ্রম অনেকটাই লাঘব করেছিল বিকেল ৫টা বাজলেই ইসরোর তরফ থেকে মশালা ধোসা এবং ফিল্টার কফি পরিবেশন।

এজন্য কোনও অর্থ ব্যয় করতে হতনা। ইসরোর তরফে এই বিশেষ ব্যবস্থা করা হয় বিজ্ঞানীদের জন্য। যা তাঁদের কাজের উৎসাহ ও আনন্দ বাড়িয়ে দিয়েছিল। সকলকে উৎসাহ দিয়েছিল।

ফলে তাঁরা আনন্দের সঙ্গে অতিরিক্ত সময় ব্যয় করতে দ্বিধা করেননি। ভেঙ্কটেশ্বর শর্মার এই বক্তব্য বহু সংবাদমাধ্যমে দ্যা ওয়াশিংটন পোস্ট-কে উদ্ধৃত করে প্রকাশিত হয়েছে।

দক্ষিণ ভারতীয় খাবার, প্রতীকী ছবি

এই মশালা ধোসা প্রেরণা দিয়েছিল আরও ভাল কাজের। অবশ্যই এটা হালকা ছলে বললেও ইসরোর বিজ্ঞানীরা কিন্তু অক্লান্ত পরিশ্রমেই চন্দ্রযান-৩-কে সফল করেছেন।

বিক্রমের সফট ল্যান্ডিং হয়েছে চাঁদের এমন এক জায়গায় যেখানে এর আগে কেউ কখনও যেতে পারেনি। সেখানেই এখন রোভার প্রজ্ঞান তার নানা খোঁজ দিয়ে সকলকে চমকিত করছে।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026