Lifestyle

দেশের কোন রাজ্যে সবচেয়ে বেশি পাঁচতারা হোটেল আছে, নাম শুনলে বিশ্বাস হবেনা

দেশের কোন একটি রাজ্য এমন রয়েছে যেখানে পাঁচতারা হোটেলের সংখ্যা সবচেয়ে বেশি। প্রশ্নটা শুনে সহজেই যে উত্তরগুলো মনে হতে পারে, উত্তরটা কিন্তু তা নয়।

দেশের কয়েকটি রাজ্য অবশ্যই বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে আছে অর্থনৈতিক কার্যকলাপের দিক থেকে। ফলে সেখানে শিল্পমহলের পেশাদারদের যাতায়াত বেশি। আবার কিছু স্থান রয়েছে যেখানে দেশ বিদেশের পর্যটকদের যাতায়াত সারা বছর লেগেই থাকে।

পর্যটন ও শিল্প, এই ২টি ক্ষেত্রের সঙ্গে হোটেলের ব্যবসা বিশেষভাবে জড়িত। কারণ হয় পর্যটক অথবা শিল্পমহলের পদস্থ আধিকারিকদের প্রাত্যহিক আনাগোনা লেগে থাকে নানা স্থানে। আর সেখানে তাঁদের হোটেলে থাকতেই হয়।

সেদিক থেকে ভারতের যে কটি রাজ্যের নাম প্রথমেই মনে আসে তারমধ্যে রয়েছে দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, গোয়া এমন নানা রাজ্য। কিন্তু হালে প্রকাশিত তালিকা বলছে এমন কোনও রাজ্যেই এত পাঁচতারা হোটেল নেই, যত পাঁচতারা হোটেল রয়েছে কেরালায়।

ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পাঁচতারা হোটেল রয়েছে এ প্রশ্ন করা হলে সাধারণভাবে কেরালা নামটা প্রথমেই মনে আসে না অনেকের। কিন্তু কিছুটা অবাক করেই কেরালায় রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক পাঁচতারা হোটেল।

কেরালায় পর্যটন যথেষ্ট শক্তিশালী। সারা বছরই দেশ ও বিদেশ থেকে পর্যটকেরা আসেন। এছাড়া শিল্পপতিরাও নানা কারণে হাজির হন এই রাজ্যে।

হিসাব বলছে কেরালায় ৪৫টি পাঁচতারা হোটেল রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে রয়েছে ৩৫টি পাঁচতারা হোটেল। ৩২টি পাঁচতারা হোটেল নিয়ে তৃতীয় স্থানে রয়েছে গোয়া। এরপরই ২৭টি পাঁচতারা রয়েছে দিল্লিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026