Lifestyle

পান দিয়ে তৈরি হল জনপ্রিয় জলখাবার, এও সম্ভব বলছেন পান প্রেমীরা

খাবার শেষে পান তো বহু পুরনো অভ্যাস। এছাড়াও মিষ্টি পান অনেকে রাস্তায় যেতে যেতেও খেয়ে থাকেন। কিন্তু তা দিয়ে যে এক জনপ্রিয় জলখাবারও হত তা দেখে হতবাক সকলে।

খাবার শেষে একটি সাজা পান অনেকেরই পছন্দের। মিষ্টি পান তো বটেই, অনেকে জর্দা পানও খেয়ে থাকেন। তবে মিষ্টি পান সব বয়সকেই টানে। পান ভালবাসেন এমন মানুষের পাশাপাশি মাঝেমধ্যে পান খান এমন মানুষও রয়েছেন।

তবে সেটা সীমাবদ্ধ থাকে মিষ্টি মশলা দিয়ে সাজা পান বা জর্দা দিয়ে সাজা পানে। সাজা পানকে কাজে লাগিয়ে যে এক কিম্ভূত জলখাবারও হতে পারে তা এবার দেখা গেল।

মাইক্রো ব্লগিং সোশ্যাল সাইট ট্যুইটারে একটি ভিডিও হুহু করে ছড়িয়েছে। যেখানে সারি দিয়ে রাখা পানের ওপর পান মশলা দেওয়া হয়েছে। তার ওপর দেওয়া হয়েছে কিটক্যাটের টুকরো। তার ওপর চকোলেট সিরাপ, তার ওপর গুলকন্দ এবং বরফি।

এরপর অনেক পান বিলাসীর পান খাওয়ার ইচ্ছা উবে যেতে পারে। তবে আসল চমক এখনও বাকি। এবার এইভাবে সাজা পান রেখে দেওয়া হল বান পাউরুটির মাঝখানে। যাতে তা একটি বার্গারের চেহারা নিতে পারে।

এবার যা দাঁড়াল তাতে বার্গারের পাউরুটির মাঝে যে মশলা দেওয়া হয় তা হল আসলে একটি সাজা পান। যা সাজা হয়েছে চকোলেট সিরাপ এবং কিটক্যাটের টুকরো দিয়ে।

এমনই এক বার্গারকে কেন্দ্র করে ইন্টারনেটে হইহই হয়েছে। পান দিয়ে যে বার্গার হতে পারে তা সারাজীবন ধরে পান খেয়ে যাওয়া মানুষজনও নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026