লিশটেনস্টাইন, ফাইল ছবি
একটা শহর নয়। একটা গ্রামও নয়। গোটা একটা দেশ। যার রাজধানী রয়েছে। অনেক কিছু দেখার রয়েছে। নিজস্ব সংস্কৃতি রয়েছে। জমি রয়েছে। একটা স্বাধীন রাষ্ট্রের মর্যাদা রয়েছে। এমন একটা দেশ কিনা পায়ে হেঁটে একদিনেরও কম সময়ে ঘুরে ফেলা সম্ভব?
কিছুটা অস্বাভাবিক শোনালেও এটাই কিন্তু সত্যি। পাহাড়ি দেশটা হেঁটেই ঘুরে ফেলা যায়। যেখানে রয়েছে কেল্লা, রয়েছে আল্পস পর্বতমালার সৌন্দর্য, রয়েছে অপার সবুজের সম্ভার, নীল আকাশের নিচে যেন একটা আঁকা ছবি। এতটাই সুন্দর এই দেশ।
সে দেশ এভাবে হেঁটে ঘোরা কীভাবে সম্ভব? আসলে দেশটির উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত সব মিলিয়ে ১৫ মাইল। আর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের দূরত্ব আড়াই মাইল। ফলে দেশটা পুরোটা হেঁটে ঘুরে দেখতেও এক দিনের কম সময় লাগে।
দেশটি লিশটেনস্টাইন। একদিকে সুইৎজারল্যান্ড ও অন্যদিকে অস্ট্রিয়া দিয়ে ঘেরা এই ছোট্ট দেশটি পুরোটাই একটি স্থলভাগ বেষ্টিত দেশ। যার রাজধানীর নাম ভাদুজ।
এখানে সব মানুষ জার্মান ভাষায় কথা বলেন। সব মিলিয়ে দেশের জনসংখ্যা ৪০ হাজারের মত। বিশ্বের যে কটি অতি ক্ষুদ্র রাষ্ট্র রয়েছে, তারমধ্যে চতুর্থ স্থানে রয়েছে এই ইউরোপীয় স্বাধীন দেশটি।
সুইস ফ্রাঙ্ক হল এ দেশের মুদ্রা। লিশটেনস্টাইন দেশটিকে সুইৎজারল্যান্ডের সঙ্গে আলাদা করেছে রাইন নদী। পুরো দেশটাই কার্যত প্রকৃতির কোলে অবস্থিত।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…