World

মসজিদের কাছে জোড়া গাড়িবোমা বিস্ফোরণ, মৃত ৩৩

ফের জঙ্গিদের নিশানায় ধর্মস্থান। কাবুলের পর এবারে নিরীহ মানুষের রক্তে ভিজল লিবিয়ার মাটি। মঙ্গলবার রাতে লিবিয়ার বেনগাজি অঞ্চলে জোড়া গাড়ি বিস্ফোরণে প্রাণ হারালেন কমপক্ষে ৩৩ জন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিট। প্রার্থনা শেষে মসজিদ থেকে বেরিয়ে নিজেদের গন্তব্যের দিকে রওনা দিচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। ঠিক সেইসময় আচমকা জোরাল বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদ সংলগ্ন অঞ্চল। বিস্ফোরণের উৎস মসজিদের কাছে দাঁড়িয়ে থাকা বিস্ফোরক পূর্ণ গাড়ি। বিস্ফোরণের পরেই কানফাটা আওয়াজ আর কালো ধোঁয়ায় ভরে ওঠে মসজিদ চত্বর। এদিক ওদিক ছড়ানো নিথর রক্তাক্ত মানুষের দলা পাকানো দেহ। প্রাণে বেঁচে যাওয়া মানুষের হাহাকার ছাড়া তখন আর কিছুই শোনা যাচ্ছে না।

প্রথম বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে লিবিয়ার সেনাবাহিনী। মৃত ও আহত মানুষদের উদ্ধারে যখন তারা ব্যস্ত, ঠিক তখনই দ্বিতীয় বিস্ফোরণটি হয় আরেকটি গাড়িতে। ঠিক ১০-১৫ মিনিটের ব্যবধানে। প্রথম বিস্ফোরণের থেকে যার তীব্রতা ছিল আরও বেশি। ফলে সাধারণ মানুষের পাশাপাশি বিস্ফোরণে প্রাণ হারান সেনাকর্মী এবং বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও। গুরুতর জখম হন ৫০ জন। যাঁদের মধ্যে অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে লিবিয়া প্রশাসন। বিস্ফোরণের দায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি।

News Desk

মকর রাশির সোমবার নীল পুজোর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৩ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 12, 2026

কুম্ভ রাশির সোমবার নীল পুজোর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 12, 2026

মীন রাশির সোমবার নীল পুজোর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 12, 2026

এই প্রথম ভারতে জন্ম নেওয়া কোনও চিতা উপহার দিল ৪ স্বাস্থ্যবান চিতা শাবক

এই প্রথম এমনটা ঘটল ভারতের মাটিতে। ভারতেই জন্ম নেওয়া কোনও চিতা এবার জন্ম দিল ৪…

April 12, 2026

জাতীয় সড়ক তো অনেক, কোথায় আছে পর্যটকদের পছন্দের ১ নম্বর জাতীয় সড়ক

দেশের যে প্রান্তেই যাওয়া যাক জাতীয় সড়ক তো পাওয়াই যায়। সেগুলির নম্বরও রয়েছে। দেশের ১…

April 12, 2026

আর ২০ কিলোমিটার যেতে হবেনা গ্রামবাসীদের,‌ এ গ্রামের ঘরে ঘরে পৌঁছল পানীয় জল

পানীয় জলের জন্য এতদিন ১৫ থেকে ২০ কিলোমিটার পথ যেতে হত গ্রামবাসীদের। তার থেকে মুক্তি…

April 12, 2026