কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে প্রকৃতি, প্রতীকী ছবি
টাইটানিক সিনেমায় জ্যাক আর রোজকে কেউ ভুলতে পারবেননা। সেই বিয়োগান্তক যুবা প্রেমের প্রেমিক জ্যাকের ভূমিকায় অভিনয় করেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। লিওনার্দো এখন হলিউডের প্রথমসারির অভিনেতা। তবে তিনি যে অভিনয়তেই দক্ষ এমনটা নয়। তাঁর অন্য পরিচয়ও রয়েছে।
তিনি একজন পরিবেশ রক্ষকও। তাই সময় পেলেই লিওনার্দো হারিয়ে যান বিভিন্ন গহন জঙ্গলে। সম্প্রতি তিনি পাড়ি দিয়েছিলেন মাদাগাস্কার-এর ঘন জঙ্গলে।
লিওনার্দোর লক্ষ্য কার্যত হারিয়ে যাওয়া প্রাণির খোঁজ। আর সে কাজ করতে গিয়ে জঙ্গলের গভীরে ঢুকে যান তিনি। তাতে অবশ্য লাভই হয়েছে। এমন এক সাফল্য তিনি পেয়েছেন যা অবশ্যই চমকপ্রদ।
লিওনার্দো মাদাগাস্কারের জঙ্গলে এমন ২১টি প্রাণির খোঁজ পেয়েছেন যাদের শতাধিক বছর আগে শেষবারের জন্য দেখা গিয়েছিল। বিশেষজ্ঞেরাও ধরে নিয়েছিলেন এরা এখন অতীত। হারিয়ে গেছে পৃথিবীর বুক থেকে।
কিন্তু মাদাগাস্কারের জঙ্গলের গভীরে তারা যে এখনও বহাল তবিয়তেই রয়েছে তা খুঁজে বার করলেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও।
এই ২১টি প্রাণির মধ্যে রয়েছে পিঁপড়ের মত দেখতে গুবরেপোকা, ৩ রকমের রঙিন মাছ, ৫ ধরনের লাফ দিতে সক্ষম মাকড়সা, ১টি অতি বিশালাকায় চেহারার কেন্নো সহ নানা প্রাণি। এদের খোঁজ যে পাওয়া যেতে পারে তা কারও ভাবনাতেই ছিলনা। তাদের খুঁজে দিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও।
প্রসঙ্গত মাদাগাস্কারের মাকিরা জঙ্গল হল অতিঘন এক এমন জঙ্গলে যেখানে এমন প্রাণিদের খোঁজ মেলে যাদের পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায়না। কেবল এই জঙ্গলেই এদের দেখা পাওয়া যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…