World

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত লিও ভরদকর

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন এক ভারতীয় বংশোদ্ভূত। এটা ভারতের জন্য অবশ্যই গর্বের। ৩৮ বছরের লিও ভরদকর। লিও আয়ারল্যান্ডের প্রথম ঘোষিত সমকামী মন্ত্রীও বটে! লিও-র পিতা মহারাষ্ট্রের চিকিৎসক অশোক ভরদকর যখন ১৯৬০ সালে ইংল্যান্ডে প্রাকটিস করছেন, তখন সেখানে তাঁর সঙ্গে দেখা হয় মরিয়ম নামে এক নার্সের। পরে দুজনে বিয়ে করেন। তাঁদের কনিষ্ঠ সন্তান লিও প্রথম জীবনে বাবার মত চিকিৎসকই ছিলেন। ২০০৭ সাল পর্যন্ত চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন। ২০০৭-এ তাঁর রাজনীতিতে পা দেওয়া। ২০১৫ সালে নিজেকে আয়ারল্যান্ডের প্রথম সমকামী মন্ত্রী হিসাবে ঘোষণা করে সকলকে চমকে দেন তিনি। রাতারাতি জনপ্রিয়তাও পান। আয়ারল্যান্ড দেশটি এখনও ইউরোপে অত্যন্ত রক্ষণশীল দেশ হিসাবে পরিগণিত হয়। ১৯৯৬ সাল পর্যন্ত আয়ারল্যান্ডে ডিভোর্স আইনসিদ্ধ ছিলনা। ২০১৫ সালে জনতার চাহিদা মেনে কার্যত বাধ্য হয়েই সে দেশে সমকামী বিবাহে সবুজ সংকেত দেয় সরকার। এখনও দেশে গর্ভপাত আইন ভীষণই কঠিন। লিও-র লড়াই আয়ারল্যান্ডের এই রক্ষণশীলতার বিরুদ্ধে। সেটাই তাঁর প্রচারের মূল মন্ত্র ছিল। আর সেখানেই বাজিমাৎ করেছেন তিনি। আয়ারল্যান্ডের মানুষ সময়ের সঙ্গে ছুটতে চাইছেন। রক্ষণশীলতাকে বুকে আঁকড়ে নয়।

 

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026