Entertainment

কমেন্ট পিছু টাকা তুলতে সব পোশাক খুলে ছবি পোস্ট করলেন অভিনেত্রী

ঝলমলে একটা দিন। নীল আকাশের নিচে অল্প ঘাসের জমি। তার ওপর একটি শতরঞ্জি গোছের পাতা আছে। যার ওপর বসে আছেন এক মধ্যবয়সী মহিলা। সারা গায়ে এক টুকরো সুতো নেই। সম্পূর্ণ নগ্ন। পিছনের দিক থেকে ধার করে তোলা ছবি। উন্মুক্ত পিঠ থেকে নিতম্ব স্পষ্ট দেখা যাচ্ছে। ধার থেকে হাতের ফাঁক থেকে শরীরের উর্ধ্বাঙ্গ উঁকি দিচ্ছে। আর ওই মহিলা তাকিয়ে আছেন ক্যামেরার দিকেই। সারা গায়ে এখানে ওখানে ট্যাটু করা। এমনই এক সাহসী ছবি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করে হৈচৈ ফেলে দিলেন অভিনেত্রী, পরিচালক ও লেখিকা লিনা ডানাম।

একসময়ে গার্লস খ্যাত অভিনেত্রীর পোস্ট করা নিজের নগ্ন ছবি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। কেন এমন কাণ্ড করলেন তিনি? লিনা জানিয়েছেন প্রথমত তাঁর নগ্ন হতে আপত্তি নেই। দ্বিতীয়ত, এবার তিনি এই ছবিতে নগ্ন হয়েছেন একটি মহৎ উদ্দেশ্যে। তাঁর এই ছবি দেখে যত কমেন্ট হবে, সেই কমেন্ট পিছু তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে ১ ডলার করে দেবেন। সংস্থাটি মহিলাদের নেশামুক্তির জন্য কাজ করে থাকে। যাতে একটা বড় অঙ্কের ডলার তিনি ওই সংস্থার হাতে তুলে দিতে পারেন তাই সকলকে অনেক করে কমেন্ট করতে আহ্বান জানিয়েছেন লিনা।

এবার ইন্সটাগ্রামে যে ছবি তিনি পোস্ট করেছেন তাতে তিনি নগ্ন হয়েছেন একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে। তবে এছাড়াও সোশ্যাল মিডিয়ায় তিনি আগেও নগ্ন ছবি পোস্ট করেছেন। খোলামেলা ছবি তো তিনি হামেশাই পোস্ট করে থাকেন। একসময়ে গার্লস সিরিয়ালে অভিনয় করে অনেকের নজর কেড়েছিলেন লিনা। এখন অবশ্য তুলনায় তাঁর শরীর অনেকটাই স্থূল। তাতে কী, লিনা এখনও সুন্দর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026