World

দুই ভাইয়ে ঝগড়া, তৈরি হল পাতলা বাড়ি ‘দ্যা গ্রাজ’

ভাইকে জব্দ করতে এক ভদ্রলোক এমন অদ্ভুতদর্শন বাড়ি নির্মাণ করেন। উদ্দেশ্য, সাগরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ থেকে ভাইকে বঞ্চিত করা।

হাত পা ছড়িয়ে থাকার জন্য একটু বড় সুন্দর বাড়ি কে না চায়। কিন্তু লেবাননের রাজধানী বেইরুটের মানারায় গেলে দেখা মিলবে দেশের সবথেকে পাতলা বাড়ির। যার দৈর্ঘ্য ১৪ মিটার ও প্রস্থ ১ মিটারের থেকেও কম। বাড়ি তৈরির কারণটিও বাড়ির চেহারার মতই অদ্ভুত।

ভাইকে জব্দ করতে এক ভদ্রলোক এমন অদ্ভুতদর্শন বাড়ি নির্মাণ করেন। উদ্দেশ্য, ভূমধ্যসাগরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ থেকে ভাইকে বঞ্চিত করা। বাড়ির নামটিও বেশ মজার। ‘আল বাসা’, যার ইংরাজি তর্জমা করলে দাঁড়ায় ‘দ্যা গ্রাজ’ অর্থাৎ ক্ষোভ। রাগ মেটাতেই বাড়িটি তৈরি কিনা।

তবে এর আরও একটি সুন্দর নাম আছে। ‘কুইন মেরি’, বাড়িটিকে দূর থেকে দেখতে একটি জাহাজের মত লাগে। তাই এই নামকরণ।

বাড়িটির প্রত্যেক তলায় ২টি করে অ্যাপার্টমেন্ট রয়েছে। লেবাননের গৃহযুদ্ধের সময় এই পাতলা বাড়িটির একটি অ্যাপার্টমেন্টকে যৌন ব্যবসার জন্য ব্যবহার করা হত। অপরটিতে আশ্রয় পেয়েছিলেন রিফিউজিরা। মজার বিষয়, অদ্ভুতদর্শন এই বাড়িটি লেবাননের সবথেকে মূল্যবান সম্পত্তি গুলির মধ্যে একটি।

১৯৫৪ সালে বাড়িটি গড়ে তোলা হয়। বাড়িটির দিকে তাকালে বাস্তবে সেটিকে কোনও উঁচু সুন্দর দেওয়াল বলে ভ্রম হয়। তবে এর ছাদে দাঁড়িয়ে কেউ যদি ভূমধ্যসাগরের সৌন্দর্য উপভোগ করেন, নিমেষে তিনি ভুলে যাবেন একসময় এটিকে দেওয়াল হিসেবেই গড়ে তোলা হয়েছিল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাড়িটির ছবি প্রকাশ্যে আসতেই রীতিমত শোরগোল পড়ে যায়। আর তারপরেই খোঁজ করে সন্ধান পাওয়া যায় আরও কয়েকটি পাতলা বাড়ির। যেগুলির মধ্যে বিশেষভাবে নজর কাড়ে ম্যাকাওয়ের সেন্ট পল চার্চ ও ইতালির টরিনোর একটি বাড়ি। — ছবি – সৌজন্যে – ট্যুইটার – @TBBOB2

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026