কাতার এয়ারওয়েজ, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
বয়স ৩৮ বছর। তিনি বিমানে আর পাঁচজনের সঙ্গেই উঠতে যাচ্ছিলেন। অন্যদের বিমানে স্বাগত জানানো হলেও অভিযোগ তাঁর পথ আটকান বিমানকর্মীরা। বিমানের সঠিক টিকিট থাকা সত্ত্বেও তাঁকে বিমানে প্রবেশ করতে দেওয়া হয়নি।
ওই মহিলার দাবি, তাঁকে সাফ জানানো হয় তাঁর ওজন বেশি। তিনি স্থূলকায়। তাই ইকোনমি ক্লাসের সিটে তাঁর জায়গা হবেনা। তাঁকে সেখানে বসতে দেওয়া যাবেনা। ফলে তাঁকে বিমানে প্রবেশ করতে দেওয়া যাচ্ছেনা।
তাঁকে এটাও বলা হয় যে যদি যেতেই হয় তাহলে তাঁকে বিজনেস ক্লাসের টিকিট কাটতে হবে। সেখানে সিট ইকোনমি ক্লাসের সিটের চেয়ে চওড়া। তবে তারজন্য অনেক বেশি টাকার টিকিট তাঁকে কাটতে হবে।
লেবাননের বেইরুট থেকে কাতারের দোহা যাচ্ছিল কাতার এয়ারওয়েজের বিমানটি। ওই ব্রাজিলীয় মহিলা তা মেনে নেননি। তিনি ওই বিমানে যাত্রাও করেননি। ফিরে আসেন।
বিষয়টি ব্রাজিলের আদালত পর্যন্ত গড়ায়। বিচারক সব শোনার পর ওই মহিলার পক্ষেই রায় দিয়েছেন। কাতার এয়ারওয়েজকে এক বছর ধরে ওই মহিলার মানসিক ধাক্কা সামাল দেওয়ার জন্য চিকিৎসা বাবদ ব্রাজিলীয় মুদ্রায় ১৯ হাজার ২০০ রিয়াল দিতে নির্দেশ দিয়েছে আদালত। যা ভারতীয় মুদ্রায় ৩ লক্ষের বেশি টাকা দাঁড়ায়।
কাতার এয়ারওয়েজ অবশ্য দাবি করেছে ওই মহিলা অত্যন্ত অভব্য আচরণ করেছিলেন। তাঁর সুরক্ষা ও সুবিধার কথা ভেবেই তাঁকে ওই সিটে না বসার পরামর্শ দেওয়া হয়েছিল।
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…