ইতিহাসের দরজায় দাঁড়িয়ে রিও যাচ্ছেন লিয়েন্ডার

রেকর্ড গড়ার দরজায় দাঁড়িয়ে ভারতের টেনিস কিংবদন্তী লিয়েন্ডার পেজ। রিও অলিম্পিকে লন টেনিসের মিক্সড ডাবলসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন তিনি। রিও অলিম্পিকে খেললে টানা সাতটি অলিম্পিকসে অংশ নেওয়া সম্পূর্ণ হবে তাঁর। আজ পর্যন্ত এই রেকর্ড কারও নেই। ছবার অলিম্পিকে অংশ নেওয়ার রেকর্ড আছে। কিন্তু সাতবার অলিম্পিকসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করলে ক্রীড়া ইতিহাসের পাতায় জায়গা করে নেবেন লিয়েন্ডার। ডাবলসে তাঁর সঙ্গী হবেন রোহন বোপান্না। সাকেতকে সঙ্গে নিয়ে রিওতে দেশের হয়ে নামতে চেয়ে ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশনের কাছে দরবার করেছিলেন বোপান্না। কিন্তু তাঁর সেই আবেদন এদিন নামঞ্জুর করে দিয়েছে সংগঠন।

লিয়েন্ডারের শেষ এক বছরের চারটি ডাবলসে খেতাব রয়েছে। দুর্দান্ত ফর্মেও রয়েছেন ভারতের টেনিস দুনিয়ার এই কিংবদন্তী খেলোয়াড়। তাই সবদিক বিবেচনা করেই লিয়েন্ডারকে বাছা হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন। কুড়ি বছর আগে আটলান্টা অলিম্পিকসে ভারতের হয়ে সিঙ্গলসে ব্রোঞ্জ পদক নিয়ে আসেন লিয়েন্ডার। কিন্তু এখনও ভারত অলিম্পিকসে টেনিসে ডাবলসে কিছু করে উঠতে পারেনি। সেই লক্ষ্য এবার পূরণ হয় কিনা আপাতত সেদিকেই চেয়ে গোটা দেশ।

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026