Sports

ডেভিস কাপ ডাবলসে বিশ্বরেকর্ড গড়লেন কিংবদন্তি লিয়েন্ডার, সঙ্গী বোপান্না

শনিবার ডেভিস কাপে দেশকে ঐতিহাসিক জয় উপহার দিলেন লিয়েন্ডার পেজ। অস্ট্রেলিয়ায় ডেভিস কাপ ডাবলসে ৪৩ তম জয় পকেটে পুরলেন ৪৪ বছরের লিয়েন্ডার পেজ। এই জয়ের দৌলতে নয়া বিশ্বরেকর্ড গড়লেন দেশের সর্বকালের সেরা টেনিস তারকা। ভাঙলেন ইতালির নিকোলা পিয়েত্রানজেলির ৪২ বার ডেভিস কাপে ডাবলস জয়ের আগের রেকর্ড। তবে লিয়েন্ডার একা নন, কোর্টে দেশের কিংবদন্তি টেনিস খেলোয়াড়কে এদিন যোগ্য সঙ্গত দেন রোহন বোপান্না। পেজ-বোপান্নার ঝোড়ো পারফরমেন্সের সামনে শনিবার কার্যত মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারলেন না চিনের মো জিং গোঙ এবং জে ঝাং।

অবশ্য প্রথম দিকে লিয়েন্ডারের সঙ্গে জুটি বেঁধে খেলতে রাজি ছিলেন না রোহন। পরে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের চাপে পড়ে লিয়েন্ডারের সঙ্গে জুটি বাঁধেন বোপান্না। তাঁদের অনবদ্য জুটি চিনা জুটিকে ৫-৭, ৭-৬(৫), ৭-৬(৩) ব্যবধানে হারিয়ে দেয়। পেজ-বোপান্নার এই জয় চিনের বিরুদ্ধে ফের লড়াইয়ে ফেরাল ভারতকে। শুক্রবার রামকুমার রামানাথন এবং সুমিত নাগালের অপ্রত্যাশিত হারের পর ডাবলস এই জয় আবশ্যিক ছিল ভারতের।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026