তলানিতে সম্পর্ক প্রভাব ফেলবে না তো!

লিয়েন্ডার পেজের সঙ্গে  রোহন বোপান্নার সম্পর্ক যে কোনওকালেই মধুর নয় সেকথা টেনিস দুনিয়ার অন্দরমহলে আর আটকে নেই। যাঁরা খেলার খবরাখবর রাখেন তাঁরা জানেন দুজনের সম্পর্ককে সাপ আর নেউলের সঙ্গেও তুলনা করেন টেনিস দুনিয়ার মানুষজন। সেই দুই খেলোয়াড় এবার রিওতে ভারতের জন্য জন্য পদক আনার লড়াই লড়বেন। একসঙ্গে, হাতে হাত মিলিয়ে, পারস্পরিক সমন্বয়কে হাতিয়ার করে। কোর্টে দুজনের তালমিলের ওপর দাঁড়িয়ে আছে ভারতের পদক জেতার সম্ভাবনা। একজন ভারতের এক নম্বর। অন্যজন তালিকায় পাঁচ নম্বরে। লিয়েন্ডার মিথ। কিন্তু বোপান্নার কেরিয়ার রেকর্ডটা ফেলে দেওয়ার মত নয়। ফলে ভারতীয় টেনিস দুনিয়ার এই দুই স্তম্ভ যদি পদকের দৌড়ে নিজেদের শেষ টুকু উজাড় করে দিতে পারেন তাহলে সোনাও ঘরে আসা অসম্ভব নয়। লিয়েন্ডার অবশ্য ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি বোপান্নার সঙ্গে কথা বলবেন। সম্পর্ক যাই হোক তার প্রভাব দেশের হয়ে খেলার সময় না পড়লেই হল। যদিও রিওতে সাকেতকে পাশে নিয়ে রিওয়ে ডবলস খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন বোপান্না। তা নাকচ করে তাঁর সঙ্গী হিসাবে লিয়েন্ডারকে বেছে নিয়েছেন টেনিস অ্যাসোসিয়েশন। তাই এটা মেনে নেওয়া ছাড়া গতি নেই। অ্যাসোসিয়েশন অবশ্য সাফ জানিয়েছে কার‌ও ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নয়, তাঁরা খেলোয়াড় বাছেন তাঁর পারফরমেন্সের ভিত্তিতে। সেখানে লিয়েন্ডারই তাঁদের প্রথম পছন্দ।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026