Entertainment

ধোনিকে অবসর নিতে মানা করলেন লতা মঙ্গেশকর

মহেন্দ্র সিং ধোনি নাকি অবসর নিতে চলেছেন। এমন কথা নাকি তিনি আজকাল শুনতে পাচ্ছেন। তাই তাঁর ধোনির কাছে অনুরোধ এভাবে তিনি যেন না ভাবেন। দেশের তাঁকে দরকার আছে। যদি তাঁর মাথায় অবসর নিয়ে কিছু এসেও থাকে তবে তিনি যেন সেই ভাবনাকে প্রবেশাধিকার না দেন। ট্যুইট করে মহেন্দ্র সিং ধোনিকে এভাবেই অবসর গ্রহণের ভাবনা থেকে সরে আসার অনুরোধ করলেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর।

ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের পর এমন কথা হাওয়ায় ভেসে বেড়াচ্ছে যে মহেন্দ্র সিং ধোনি নাকি অবসর ঘোষণা করতে চলেছেন। যদিও ধোনির মুখ থেকে এমন কিছু শোনা যায়নি। তবু এমন একটা সম্ভাবনার কথা কিন্তু খুব ছড়িয়েছে। আর সেকথাই হয়তো ক্রিকেট পাগল হিসাবে পরিচিত লতা মঙ্গেশকরের কানে পৌঁছেছে। তারপরই এই ট্যুইট করেন তিনি।

নিউজিল্যান্ডের কাছে হেরে মূষরে পড়া ভারতীয় দলকে চাঙ্গা করতে তিনি একটি গানও মেন ইন ব্লু-কে পাঠিয়েছেন। অন্য একটি ট্যুইটে লতা মঙ্গেশকর তাঁর গাওয়া ‘আকাশ কে উস পার ভি’ গানটি টিম ইন্ডিয়াকে উৎসর্গ করেছেন। ১৯৯৪ সালে তৈরি হওয়া এই গানটি লেখেন গুলজার। এই গানে সুর দেন হৃদয়নাথ মঙ্গেশকর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026