Entertainment

প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি লতা মঙ্গেশকর

রাতেই বাড়িতে শ্বাসকষ্ট শুরু হয়। রাত দেড়টা নাগাদ তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে পরীক্ষার পর আইসিইউ-তে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। এদিকে লতা মঙ্গেশকর হাসপাতালে শুনে অনেকেই দ্রুত ছুটে আসেন সেখানে। খবর নেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে লতা মঙ্গেশকরের অবস্থা সংকটজনক। তাঁকে নিউমোনিয়া গ্রাস করেছে। তাঁর বাম ভেন্ট্রিকুলার কাজ করছে না। তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

গত ২৮ সেপ্টেম্বর ৯০ বছর পূর্ণ করেছেন লতা মঙ্গেশকর। ভারতের নাইটিঙ্গেল নামে খ্যাত লতা মঙ্গেশকর দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পান ২০০১ সালে। এছাড়া তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। পেয়েছেন বিদেশ থেকে অনেক সম্মান। খ্যাতির শিখর ছোঁয়া এই বিরল কণ্ঠের অধিকারী ১৯৭৪ সালে গিনেস বুকেও নাম তোলেন। সবচেয়ে বেশি গান গাওয়ার জন্য সেই সময়ে তিনি গিনেস বুকে নাম তোলার পরও তাঁর বহু কালজয়ী গান রয়েছে। যা চিরকাল অমর হয়ে থাকবে।

লতা মঙ্গেশকর সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় হিসাবে পরিচিত। অভিনেত্রী পদ্মিনী কোলাপুরীকে আসন্ন সিনেমা পানিপথ-এর জন্য শুভেচ্ছা জানান তিনি। তারপর এমন এক শ্বাসকষ্টে এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর আরোগ্য কামনা করছেন সকলেই। প্রায় গোটা বলিউডই তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছে। ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র তিনি। তাঁর গানের অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা মুশকিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026