Entertainment

মন্দির শহরে চিরদিনের হতে চলেছে লতা মঙ্গেশকরের নাম

দেশের মন্দির শহরে চিরদিনের হতে চলেছে ভারতরত্ন সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের নাম। যা আগামী ১৫ দিনের মধ্যেই নিশ্চিত হতে চলেছে।

গত ৬ ফেব্রুয়ারি প্রয়াত হন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। এবার তাঁর নাম জুড়ে যেতে চলেছে ভারতের অন্যতম মন্দির শহর অযোধ্যার সঙ্গে।

অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ চলছে জোরকদমে। এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই শহরের অন্যতম একটি রাস্তার মোড়কে চিহ্নিত করতে বলেছেন। অযোধ্যা প্রশাসনকে এই চিহ্নিতকরণের কাজ দেওয়া হয়েছে।

১৫ দিনের মধ্যে অযোধ্যা শহরের অন্যতম মোড়ের খোঁজ করে সেই প্রস্তাব সরকারের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য ১৫ দিন হয়তো লাগবে না। কারণ ইতিমধ্যেই একটি মোড়কে চিহ্নিত প্রায় করেই ফেলেছে অযোধ্যা পুরসভা।

অযোধ্যায় রাম জন্মভূমি যাওয়ার প্রধান রাস্তা যে মোড় হয়ে এগোবে সেই মোড়কেই লতা মঙ্গেশকরের নামে করার কথা ভাবা হচ্ছে। সেই সিদ্ধান্ত অনেকটাই পাকা।

ফলে ১৫ দিন নয় ১০ দিনের মধ্যেই সেই প্রস্তাব রাজ্যসরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে মনে করছেন অযোধ্যার মেয়র।

এদিকে ভক্তিমূলক অনেক গানই লতা মঙ্গেশকরের কণ্ঠে রয়েছে। ভগবান রাম ও হনুমানকে নিয়ে তাঁর যে গানগুলি রয়েছে তা অযোধ্যা শহরে বাজানোর বন্দোবস্ত করা হচ্ছে।

সেগুলি আগামী দিনে শহরে বাজবে। ফলে অযোধ্যার মত দেশের একটি অন্যতম শহরে কার্যত অক্ষয় হতে চলেছে লতা মঙ্গেশকরের নাম। তাঁর গান এখানে আগত ভক্ত, পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা সকলকেই মুগ্ধ করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026