World

রাতের আকাশে ব্যাঙাচি, ভিনগ্রহী ভেবে অবাক শহরবাসী

রাতের আকাশের দিকে অনেকের চেয়ে থাকার অভ্যাস থাকে। তাঁদের অনেকের চোখে পড়েছে এটি। কেউ কেউ রাতের আকাশে ব্যাঙাচির ছবিও তুলেছেন।

রাতের আকাশে তারাদের দিকে তাকিয়ে থাকা অনেকেই পছন্দ করেন। অনন্ত মহাশূন্যের অসীম বিস্তার মানুষকে এক অন্য অনুভূতি দেয়। সেই রাতের আকাশের দিকেই চেয়েছিলেন অনেকে। কেউ কেউ ছবিও তুলছিলেন নিজের মত। তাঁদেরই নজরে পড়ল এক আজব দৃশ্য।

একটি উজ্জ্বল আলো। সে আলো বেশ কিছুটা এগিয়ে গিয়ে ২টো ভাগে ভাগ হয়ে তারপর ফের একটা জায়গায় গিয়ে জোড়া লেগে গেল। কেমন যেন ধোঁয়ার মত ছড়িয়ে পড়ল কালো আকাশটার বুকে।

আকাশের বুকে যেন এক ব্যাঙাচি লাফিয়ে গেল। এ কি কাণ্ড! এ কি দৃশ্য দেখলেন তাঁরা! কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলেননা লাস ভেগাসের বাসিন্দারা। অনেকেই মনে করছিলেন যা তাঁরা দেখলেন তা এ গ্রহের বিষয় নয়। এ ভিনগ্রহীদের কাজ। তাদের কোনও যান হতে পারে।

এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন তাঁরা জানতে পারেন ওই আলোর উৎস রহস্য। জানতে পারেন ওটা আসলে স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট। যা স্টারলিঙ্ক কৃত্রিম উপগ্রহগুলি নিয়ে আকাশে পাড়ি দিয়েছিল।

সেটাই ওভাবে আকাশ জুড়ে আলোর আজব খেলা তৈরি করে। দেখতে ঠিক ব্যাঙাচির মত। লাস ভেগাসের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিষয়টি নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢালতে বিষয়টি ঠিক কি তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সকলকে জানিয়ে দেয়। এতে ভিনগ্রহী কাণ্ড নিয়ে যে জল্পনার অবকাশ তৈরি হয়েছিল তা বেশি দূর এগোতে পারেনি।

News Desk

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026