সোমবার সন্ধে শেষ হয়ে রাত নামছে। ঠিক সেই সময়ে এক ভয়ংকর আওয়াজে চমকে উঠলেন সকলে। চোখের সামনে ভাঙতে শুরু করল মেকং নদীর ওপর তৈরি ড্যাম বা নদী বাঁধ। নদীর বেঁধে রাখা জল দানবের মত ছুটে এল। আশপাশের গ্রামের পর গ্রাম গেল ভেসে। নিমেষে জলের প্রবল তোড়ে ভেসে গেলেন আবালবৃদ্ধবনিতা। ভেসে গেল পশু, গাছপালা। কত মানুষ যে ভেসে গেছেন, কতজনের প্রাণহানি হয়েছে তা এখনও ঠাওর করে উঠতে পারছেনা লাওস প্রশাসন।
এশিয়ার সবচেয়ে দরিদ্র দেশ ধরা হয় লাওসকে। কমিউনিস্ট সরকারের অধীন এই দেশের অন্যতম প্রধান নদী মেকং। তার ওপর জলবিদ্যুৎ প্রকল্পের জন্য তৈরি করা হয়েছিল ড্যাম। নদীর ওপর বাঁধ তৈরি করে বহুমুখী প্রকল্প তৈরি হয়। জলবিদ্যুৎ থেকে শুরু করে বন্যা প্রতিরোধ সবই। সেই মোটা পাঁচিলের পিছনে বেঁধে রাখা বিশাল জলরাশি বাঁধ ভেঙে এগিয়ে এলে যে কি ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে তার আঁচ পেলেন এখানকার সানসাই জেলার বাসিন্দারা। আপাতত নিখোঁজদের খোঁজ শুরু করেছে প্রশাসন। আশপাশের বহু মানুষকে উদ্ধার করা হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…