National

পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলাতেও দোষী সাব্যস্ত লালুপ্রসাদ যাদব

পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলাতেও দোষী সাব্যস্ত হলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। সোমবার রাঁচির বিশেষ সিবিআই আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। তবে চতুর্থ মামলাতে রেহাই মিলেছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রর। পশুখাদ্য কেলেঙ্কারির দ্বিতীয় মামলাতেও ছাড় পান তিনি। কিন্তু পরপর ৪টি মামলাতেই দোষী সাব্যস্ত হলেন লালুপ্রসাদ। দুমকা ট্রেজারি থেকে বেআইনিভাবে সাড়ে ৩ কোটি টাকা তুলে নেওয়ার মামলায় এদিন লালুপ্রসাদ ছাড়া আরও ১৮ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। যাদের মধ্যে অনেক রাজনীতিবিদ ও প্রাক্তন আমলা রয়েছেন। তবে এদিন কারও সাজা ঘোষণা হয়নি। দোষী সাব্যস্ত হওয়ার পর সাজা ঘোষণা হবে মার্চের ২১, ২২ ও ২৩ তারিখ শুনানি হওয়ার পর।

ইতিমধ্যেই দ্বিতীয় ও তৃতীয় পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় জেলবন্দি লালুপ্রসাদ যাদব। এবার চতুর্থ মামলায় কী সাজা হয় সেদিকে চেয়ে তাঁর পরিবার, দল ও গোটা বিহারবাসী। এদিকে সোমবারের সিবিআই বিশেষ আদালতের রায়কে নীতীশ কুমার ও বিজেপির যোগসাজশ বলে ক্ষোভ উগরে দিয়েছেন আরজেডি নেতৃত্ব। প্রসঙ্গত এখনও পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত আরও একটি মামলার রায় ঘোষণা বাকি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026