গত শতাব্দীর অন্তিম দশকে বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন পশুখাদ্য কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল লালুপ্রসাদ যাদবের। বরাদ্দের চেয়ে বেশি অর্থ ট্রেজারি থেকে তোলার অভিযোগে মাথায় নাম ছিল লালুপ্রসাদের। পশুখাদ্য কেলেঙ্কারি নিয়ে ৬৯ বছর বয়সী বিহার রাজনীতির এই কিংবদন্তির বিরুদ্ধে মোট ৫টি মামলা রয়েছে। তারমধ্যে ২টিতে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন লালু। এবার তৃতীয় মামলাতেও রাঁচির বিশেষ সিবিআই আদালত দোষী সাব্যস্ত করল তাঁকে। মূল ষড়যন্ত্রী হিসাবে লালুপ্রসাদের সঙ্গে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকেও দোষী সাব্যস্ত করেছে আদালত। বুধবার সকালে ২ জনকে দোষী সাব্যস্ত করার পর দুপুরে সাজা শোনায় আদালত। লালুপ্রসাদ যাদবকে এই মামলায় ৫ বছরের জেল ও ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। সেইসঙ্গে জগন্নাথ মিশ্রকে ৫ বছরের কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। সাজা ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন আরজেডি নেতা কর্মীরা। এই রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন আরজেডি নেতৃত্ব।
১৯৯২-৯৩ সালে চাইবাসা ট্রেজারি থেকে পশুখাদ্য ক্রয় বাবদ যে অর্থবরাদ্দ সরকার করেছিল, তার অঙ্ক ছিল বাৎসরিক ৭ লক্ষ ১০ হাজার টাকা। কিন্তু অভিযোগ ছিল লালুপ্রসাদ প্রভাব খাটিয়ে সেখান থেকে ৩৩.১৩ কোটি টাকা টাকা তুলে নেন। সিবিআই এই মামলায় প্রধান অভিযুক্ত হিসাবে লালুপ্রসাদের নাম রেখেছিল। সেই মামলায় এদিন দোষী সাব্যস্ত হলেন তিনি। আগের মামলায় সাড়ে ৩ বছরের সাজা হয়েছে তাঁর। রাঁচির বিরসা মুন্ডা সংশোধনাগারে সেই সাজা কাটছেন তিনি। জামিনের জন্য আবেদনও জানিয়েছেন লালুপ্রসাদ যাদব। তার শুনানি এখনও চলছে।
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…
ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…
পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…
ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…
এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…