ভাই বিপদে রয়েছে। তাই শনিবার সকাল থেকে এক মনে ঈশ্বরকে ডেকে গিয়েছিলেন দিদি। ভাইয়ের যেন সাজা না হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। বৃদ্ধার কাতর আবেদন পৌঁছায়নি আদালতের দরবারে। পৌঁছনোর কথাও নয়। যার জন্য সেই প্রার্থনা, তিনি তো ৮৪.৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত। দেওঘর ট্রেজারি থেকে পশুখাদ্য কেনার নামে বেআইনিভাবে টাকা তুলে নিয়েছিলেন লালুপ্রসাদ যাদব। গত শনিবার বিশেষ সিবিআই আদালত সেই মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সাজা শোনায়। বিচারে দোষী সাব্যস্ত লালুপ্রসাদের সাড়ে ৩ বছরের সাজা শোনান বিচারক। সাড়ে ৩ বছরের জন্য রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালুপ্রসাদের ঠাঁই হয় রাঁচির বিরসা মুন্ডা কেন্দ্রীয় জেলে।
ভাইয়ের সেই পরিণতি সম্ভবত মেনে নিতে নিতে পারেননি গঙ্গোত্রী দেবী। ভাইয়ের হাজতবাসের খবর পেয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েন ৭৫ বছরের বৃদ্ধা। ঠান্ডা লেগে কিছুদিন ধরে এমনিতেই অল্প অসুস্থ ছিলেন গঙ্গোত্রী দেবী। রবিবার ভাইয়ের হাজতবাসের শোকে তিনি মারা যান বলে দাবি তাঁর পরিবারের। হৃদরোগে আক্রান্ত হয়ে লালুপ্রসাদের দিদির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। খবর পেয়ে মৃত ননদকে শেষ দেখা দেখতে ছুটে যান লালুপ্রসাদের স্ত্রী রাবড়ি দেবী। সঙ্গে যান লালুপ্রসাদের দুই ছেলেও।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…