Entertainment

সুস্মিতা সেনের সঙ্গে ললিত মোদীর প্রেমপর্ব কি শেষ, ইঙ্গিত সেদিকেই

সুস্মিতা সেনের সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন ললিত মোদী। এই প্রেমের কথা ললিত মোদীই সোশ্যাল মিডিয়ায় ফলাও করে জানান। এবার তাঁরই পোস্ট অন্য ইঙ্গিত দিচ্ছে।

প্রাক্তন বিশ্বসুন্দরী সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে প্রেম করছেন আইপিএল-এর জন্মদাতা ললিত মোদী। যিনি এখন দেশ ছেড়ে রাতারাতি অন্যদেশে আশ্রয় নিয়েছেন। আর সেখানেই আছেন।

ললিত মোদী এখন ব্রিটেনের কার্যত স্থায়ী বাসিন্দায় পরিণত হয়েছেন। তবে তাঁর নামটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল মানুষের মন থেকে। সেটাই ফের চাড়া দেয় কয়েক মাস আগে। যখন ললিত তাঁর সোশ্যাল মিডিয়ায় একটা মিষ্টি বোমা ফাটান।

একাধিক পোস্টে ললিত জানিয়েছিলেন তিনি ও সুস্মিতা সেন কীভাবে প্রেমে হাবুডুবু খাচ্ছেন। যদিও তাঁরা বিয়ে করছেন কিনা সে বিষয়টি এড়িয়ে যান ললিত। তবে প্রেম যে চুটিয়ে চলছে তা স্পষ্ট করে দেন।

নিজেদের বেশ কিছু অন্তরঙ্গ ছবিও পোস্ট করেন ললিত। ২ জন একসঙ্গে মালদ্বীপ, সার্ডিনিয়ায় বেড়িয়েও আসেন। লন্ডনে ফিরেও ২ জন একসঙ্গে সময় কাটান। বিভিন্ন মুহুর্তের ছবি পোস্ট করতে থাকেন ললিত।‌

সেইসঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়ায় বায়ো-তে ললিত মোদী জানান, তিনি তাঁর সঙ্গীর সঙ্গে একটা নতুন জীবন শুরু করছেন। আর সেই সঙ্গী যে সুস্মিতা সেন তাও পরিস্কার করে দেন।

সম্প্রতি সেই বায়ো ফের তিনি বদলে ফেলেছেন। আর সেখানেই যাবতীয় জল্পনা ঘৃতাহুতি পেয়েছে। বায়ো পরিবর্তন করে ললিত মোদী এখন লিখেছেন, আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা।

এটা দেখার পরই সকলের প্রশ্ন তাহলে কি সুস্মিতার সঙ্গে প্রেমপর্বে ইতি! সম্পর্ক কি ভেঙে গেল? সে বিষয়ে অবশ্য এখন পরিস্কার করে কিছু জানা যায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026