National

ভোটে লড়তে পারেন লালকৃষ্ণ আডবাণী

বিজেপির সাংগঠনিক পদ হোক বা কেন্দ্রীয় মন্ত্রীর পদ। ৭৫ বছর পার করলেই এসব থেকে দূরে থাকতে হবে দলের বৃদ্ধ নেতাদের। অলিখিত হলেও এমন এক দলীয় নীতি বিজেপিতে চালু করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইমত লালকৃষ্ণ আডবাণী বা মুরলী মনোহর যোশীর মত নেতারা দলেই নামসর্বস্ব হয়ে পড়েন। কিন্তু লোকসভা নির্বাচনের মুখে এবার সেই বর্ষীয়ান নেতাদেরই ফের সামনে আনতে পারে বিজেপি। অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে।

ফাইল : দিল্লিতে বিজেপির সদর দফতর, ছবি – সৌজন্যে – ট্যুইটার

এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপির সেন্ট্রাল ইলেকশন কমিটি। ভোটের দিনক্ষণ ঘোষণার পরই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিটি। তবে বিজেপির সূত্র মারফত সংবাদ সংস্থা জানাচ্ছে, আডবাণী ও যোশীর ভোটে দাঁড়ানোয় দলীয় নেতৃত্ব সবুজ সংকেত দিয়ে দিয়েছে।

ফাইল : লালকৃষ্ণ আডবাণী, ছবি – আইএএনএস

৯১ বছরের লালকৃষ্ণ আডবাণী এখন লোকসভার সবচেয়ে বয়স্ক সাংসদ। ১৯৯১ সাল থেকে গুজরাটের গান্ধীনগর থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন তিনি। এখনও পর্যন্ত ৫ বার সেখান থেকে জিতেছেন তিনি। তাও আবার বড় ব্যবধানে। তাই তাঁকে ফের ওই আসন থেকে দাঁড় করাতে পারে বিজেপি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026