আজ কোজাগরী লক্ষ্মীপুজো

কখনও তিনি ধনলক্ষ্মী। কখনও ধান্যলক্ষ্মী। কখনও বা গজলক্ষ্মী। আবার কখনও বা বিদ্যালক্ষ্মী। ঐশ্বর্য, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী হিসাবে লক্ষ্মী বহু রূপে পূজিত হন। বছরের ২টি দিনে হিন্দুদের মধ্যে লক্ষ্মীপুজোর রীতি প্রচলিত। কোজাগরী ও দীপাবলি। বাংলায় এই দুই দিনের মধ্যে কোজাগরী লক্ষ্মীপুজোর চল বেশি।

শনিবার সেই কোজাগরী লক্ষ্মীপুজো। বারোয়ারিতে দুর্গাপুজোর ভাঙা প্যান্ডেলেই কোজাগরী লক্ষ্মীপুজো হয়ে থাকে। আবার বিভিন্ন পরিবারে এই পুজো দীর্ঘদিন ধরে চলে আসছে। বাড়ি বাড়িতে সকাল থেকেই শুরু হয়েছে তারই তোড়জোড়।

আলপনা দেওয়া, লক্ষ্মী সাজানো, ঘর সাজানো, অতিথি আপ্যায়ন, পুজোর জোগাড়ে ব্যস্ত বাড়ির মহিলারা। এসো মা লক্ষ্মী বোসো ঘরে…। এই বাংলা গানের কলির সঙ্গে কোজাগরী লক্ষ্মীপুজো কোথায় যেন একাকার হয়ে গেছে।

এদিকে লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে বাজার আগুন। ফুল, ফল থেকে শাক-সবজি, সবই বিকচ্ছে প্রায় দ্বিগুণ দামে। অবশ্য শুধু এ বছর বলেই নয়, ফি বছর সেই একই ছবি, একই অভিযোগ। বাজার অগ্নিমূল্য। তবু বছরের এই একটা দিনে বাজেটের কথা ভুলে মানুষ মেতে ওঠেন পুজোর আনন্দে। সন্ধে নামলেই ঘরে ঘরে শুরু হয়ে যায় লক্ষ্মীর আরাধনা।

লক্ষ্মীদেবী কিন্তু নানা রূপে পূজিত হন। দক্ষিণ ভারতে অষ্টলক্ষ্মী পুজোর রীতি আছে। সেখানে লক্ষ্মীর আটটি রূপ। লক্ষ্মীর প্রথম রূপ হিসাবে পূজিত হন আদিলক্ষ্মী, ঐশ্বর্যের দেবী হিসাবে ধনলক্ষ্মী, উর্বরতা-বৃষ্টি-খাদ্যের দেবী হিসাবে গজলক্ষ্মী, ধৈর্যের দেবী হিসাবে ধৈর্যলক্ষ্মী, বংশ পরম্পরার দেবী হিসাবে সন্তানলক্ষ্মী, জয়লাভের দেবী হিসাবে বিজয়লক্ষ্মী, জ্ঞানের দেবী হিসাবে বিদ্যালক্ষ্মী ও শস্যের দেবী হিসাবে পূজিত হন ধান্যলক্ষ্মী।

আবার নেপালে লক্ষ্মীর ১৬টি হাত। প্রতিটি হাতে এক একটি মুদ্রা। এখানে তিনি মহালক্ষ্মী। জৈন মন্দির ও বৌদ্ধ স্তূপেও লক্ষ্মীর মূর্তি দেবী হিসাবে পূজিত হন। জৈনদের ধর্মীয় গ্রন্থ কল্প সূত্রতে লক্ষ্মীর বর্ণনা আছে। জাপানেও লক্ষ্মীপুজো হয়। দেবী কিশিজোতেন জাপানবাসীর কাছে ঐশ্বর্য, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী হিসাবে পূজিত হন।

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026