Kolkata

রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো, বাজারের হাত ছোঁয়ানোই দায়!

দুর্গাপুজো শেষের ক্লান্তি ভুলে মঙ্গলবার ফের যেন নতুন উদ্যমে জেগে উঠেছে গোটা রাজ্য। কলকাতাতেও একই ছবি। রাত পোহালেই লক্ষ্মীর আরাধনায় মেতে উঠবে বাঙালি। ভাঙা পুজো প্যান্ডেলগুলোতে ইতিমধ্যেই একটি নতুন জায়গা সাজানো হয়েছে লক্ষ্মী প্রতিমা রাখার জন্য। জ্বলে উঠেছে আলো। প্রতিবছরের মত এবারও দুর্গাপুজোর প্যান্ডেলে কোজাগরী লক্ষ্মীপুজো করছে বারোয়ারিগুলি।

অন্যদিকে বহু পরিবারেই কোজাগরী লক্ষ্মীপুজোর চল আছে। ফলে সেসব পরিবারের বিকেল নামতেই শুরু হয়েছে কেনাকাটার তোড়জোড়। প্রতিমা কেনা থেকে ফুল, ফল কেনা। সঙ্গে বিভিন্ন পদের জন্য প্রয়োজনীয় কাঁচা আনাজ, চাল, ডাল, নুন, তেল। আর এই বাজার করতে গিয়েই ফের হাতে ছেঁকা খেতে হয়েছে আপামর মধ্যবিত্ত বাঙালিকে। অভ্যাস আছে অবশ্য। কারণ বাজারে আগুন লাগে প্রতি পুজোর আগেই। লক্ষ্মীপুজো তার ব্যতিক্রম নয়।

এবার প্রতিমার দাম যে বিশাল বেড়েছে তেমন নয়। তবে কিছুটা বেড়েছে। তবে আনাজপাতির দাম আকাশ ছোঁয়া। কেজি প্রতি ২০-৩০ টাকা বেড়েছে দাম। পুজোর উপকরণের দামও বেড়েছে। তবে এ বাঙালির কাছে নতুন কিছু নয়। যতই বাজেট পার করুক না কেন, বছরে তো একটাই দিন! সেই দিনটায় সবকিছু গুছিয়ে করায় খামতি রাখতে রাজি নন কেউই। তাই মঙ্গলবার সন্ধেয় প্রতি বাজারেই উপচে পড়া ভিড় নজর কেড়েছে।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026