Entertainment

ফ্যাশন শো-র ব়্যাম্পে আচমকাই নাচতে শুরু করলেন অনিল-রণবীর

অনিল কাপুর বা রণবীর সিং। এঁরা কোনও শো-তে আছেন আর সেখানে ‘মস্তি’ হবে না এমন হতে পারেনা। অন্তত তেমনই বিশ্বাস করেন ফিল্ম জগতের লোকজন। আর তাঁদের ধারণা যে অমূলক নয় তা প্রমাণ হল ল্যাকমে ফ্যাশন উইকে গত শনিবার রাতে ফ্যাশন ডিজাইনার রাঘবেন্দ্র রাঠোরের নতুন কালেকশনের শো-তে। ব়্যাম্পে মডেলদের পাশাপাশি বিশেষ ধরণের ‘বন্ধগলা’ পোশাকে হাঁটেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। এই শোয়ের শো স্টপার ছিলেন তিনি এবং তাঁর কাকা অনিল কাপুর।

জাহ্নবীর সঙ্গে ব়্যাম্পে হাজির হন অনিল। হেঁটে যাচ্ছিলেন ব়্যাম্প ধরে। যাবতীয় ফোকাস তখন তাঁর ওপর। তখনই আবার দর্শকাসনে বসেছিলেন অভিনেতা রণবীর সিং। অনিল যখন মধ্যপথে তখন দর্শকাসন থেকেই নাচের অঙ্গভঙ্গি করে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন রণবীর। অনিল খুশি হন। কিন্তু হাঁটাটা আগে পূর্ণ করেন। শো স্টপার হিসাবে জাহ্নবীকে নিয়ে ফেরার সময় তিনি রণবীরকে দর্শকাসন থেকে ব়্যাম্পে টেনে তুলে নেন।

ফাইল : রণবীর সিং, ছবি – আইএএনএস

হলে উপস্থিত সকলে অবাক হয়ে যান। সাধারণত ফ্যাশন শো ব়্যাম্পের কিছু প্রচলিত রীতি আছে। নিয়ম আছে। সেগুলি মেনেই ফ্যাশন শো হয়। এখানে কিন্তু হল একটু অন্যরকম। অনিল কাপুর ও রণবীর সিং সিং ব়্যাম্পে নাচে মেতে ওঠেন। দর্শকরাও অবাক হয়ে যান। একটা না ভোলা স্মৃতি হয়ে থাকে অনিল-রণবীরের এই হৈচৈ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026