World

শীতে এখানে তাল তাল রত্ন শোভা উঁকি দেয় বরফের খাঁজে

শীতকাল নামার অপেক্ষা। ঠান্ডায় বদলে যায় এখানকার রূপ। বরফের খাঁজে খাঁজে প্রকৃতির খেয়ালে উঁকি দিতে থাকে রত্নের ভান্ডার।

পান্না নামে বহুমূল্য রত্নটি সাধারণভাবে সবুজ হয়। তবে সে সবুজের আবার নানা ধরন হয়। যার একটি হল ফিরোজা সবুজ। ফিরোজা একটি বিশেষ ধরনের সবজে রং। যাকে ইংরাজিতে টার্কয়েজ বলা হয়। এ রং সকলেরই পরিচিত।

এখানে সেই রংয়ের রত্ন শোভা ঝলসে ওঠে দিগন্ত বিস্তৃত বরফের খাঁজে খাঁজে। তবে তা হয় একমাত্র শীতকালেই। শীতে যখন শূন্যেরও অনেক নিচে নেমে যায় পারদ, তখন এই বিখ্যাত হ্রদের উপরিভাগ পুরু বরফে ঢেকে যায়।

সেই বরফের খাঁজে খাঁজে চোখ ঝলসানো রূপ নিয়ে কীভাবে যেন জন্ম নেয় এই ফিরোজা রংয়ের রত্নের শোভা। যা দেখার জন্য বহু পর্যটক ঠান্ডা উপেক্ষা করেও এখানে হাজির হন।

রাশিয়ার বৈকাল হ্রদ হল বিশ্বের গভীরতম হ্রদ। আবার বৈকালই হল বিশ্বের সবচেয়ে পুরনো ও স্বচ্ছতম হ্রদ। স্বাদুজলের হ্রদের মধ্যে বৈকাল সবচেয়ে বড়ও। তাই ভূগোল বই থেকে জেনারেল নলেজ বই, সর্বত্র বৈকাল হ্রদের কথা জানাই যায়।

যেটা জানা বড় একটা যায়না তা হল এই হ্রদ যখন শীতের সময় জমে যায়। তখন বৈকালের উপরিভাগ জুড়ে বহু বহু দূর পর্যন্ত কেবল সাদা স্তরই দেখা যায়না।

এই সাদা বরফের খাঁজে খাঁজে চাঁই চাঁই ফিরোজা রংয়ের রত্নের শোভা চোখ ঝলসে দেয়। তবে সেগুলি আদপে রত্ন নয়। বরফ জলে এমন এক রং জমাট বেঁধে এই আজব প্রকৃতির খেলাকে তুলে ধরে সকলের সামনে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026