Feature

ভারতের বুক চিরে বয়ে চলেছে এক নিঃশব্দ নদী, লোকমুখে ঘোরে নদীর সঙ্গে মহাভারতের যোগ

এ নদী শব্দ করেনা। নিঃশব্দে বয়ে চলে আপন মনে। এমন শব্দহীন নদী বয়ে চলেছে এ দেশেই। যে নদীর সঙ্গে মহাভারতের কাহিনিও জুড়ে আছে লোকমুখে।

নদী বয়ে চলে আপন বেগে। জলের একটানা কুলকুল শব্দ মানুষকে তার দিকে আকর্ষিত করে। কোথাও তা এতটাই স্রোতস্বিনী যে জলের বিন্দু ছিটিয়ে আসে নদীর ধারে দাঁড়ানো মানুষের দেহে। সেও এক অন্য অনুভূতি।

তবে এটা ঠিক যে সব নদীরই একটি শব্দ থাকে। পাহাড় থেকে যখন সমতলের দিকে নেমে আসে তখন তার শব্দ আলাদা। আবার সমতলে পৌঁছে তার শব্দ আলাদা। কিন্তু ভারতেই এমন একটি নদী রয়েছে যাকে বলা হয় নিঃশব্দ নদী। যা সত্যিই সার্থকনামা।

এ নদী বয়ে চলে আপন মনে। কিন্তু এতটুকুও শব্দ না করে। নদীর চারধারে রয়েছে ঘন অরণ্য। যাঁরা যাবতীয় কোলাহল থেকে মুক্তি চান, শব্দহীন এক নদী জঙ্গলের মাঝে কিছুটা সময় কাটাতে চান, তাঁরা এ নদীর কাছে যেতে চান। কিছুটা অবসর কাটাতে চান।

নদীটি রয়েছে কেরালায়। কেরালার সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে দেশের একমাত্র সাইলেন্ট রিভার কুন্তিপূজা। ভারতপূজা নদীর উপনদী হল এই কুন্তিপূজা। যা বয়ে চলে এতটুকু শব্দ না করে।

জঙ্গলে পাখির ডাক, পাতার মর্মর ধ্বনি কানে বাজলেও নদীর কোনও শব্দ কানে আসেনা। কথিত আছে বনবাসের সময় পাণ্ডবমাতা কুন্তি এই নদীর জলে স্নান করেছিলেন।

সেই সময় তিনি এই নদীর নামকরণও করেন। কুন্তিপূজা বা কুন্তি নদী এমন এক নদী যা মূলত বয়ে গেছে পালাক্কড় জেলার সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানের ঘন সবুজ অরণ্যের মধ্যে দিয়ে।

News Desk

কর্কট রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

সিংহ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

কন্যা রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

তুলা রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

বৃশ্চিক রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

ধনু রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026