Kolkata

কুণাল ঘোষকে ডেকে পাঠাল ইডি

প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে ফের ডেকে পাঠাল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কুণাল ঘোষকে ডেকে পাঠানোর পাশাপাশি আরও কয়েকজনকে তলব করেছে। তবে তাদের নাম ইডি-র তরফে প্রকাশ করা হয়নি। যেটুকু খবর তাতে শতাব্দী রায়কেও ডেকে থাকতে পারে ইডি। তবে ইডি এমন কিছু নিশ্চিত করেনি। কুণাল ঘোষকে সারদা মামলায় ডেকে পাঠিয়েছে ইডি।

সারদা চিটফান্ড কাণ্ড গত ২০১৩ সালে সামনে আসে। সেই ঘটনায় গ্রেফতারও হন কুণাল ঘোষ। বহুদিন জেলেই কাটাতে হয় তাঁকে। তারপর জামিনে ছাড়া পান। এখনও তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। ইডি সেই তদন্তের স্বার্থেই কুণাল ঘোষকে ডেকে পাঠিয়েছে। কুণাল ঘোষ নিজেও জানিয়েছিলেন ইডি ডেকে পাঠালেই তিনি আসবেন। এই তদন্তে তিনি সবরকম সাহায্য করবেন।

প্রায় ১০ হাজার কোটি টাকার সারদা মামলায় সারদা কর্তা এখন জেলবন্দি। সেইসঙ্গে আরও একটি চিটফান্ড সংস্থার বিরুদ্ধেও তদন্তে তৎপরতা দেখাচ্ছে ইডি এবং সিবিআই। রোজভ্যালি মামলা। রাজ্যে চিটফান্ড তদন্তে গতি এনেছে ইডি ও সিবিআই। রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুও এখন গারদের পিছনেই রয়েছে। এই মামলাতেও তদন্তকারী সংস্থার তরফে স্বনামধন্য ব্যক্তিত্বদের ডাক পড়ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026