National

চিটফাণ্ড কাণ্ডে যুক্ত অনেক ব্যক্তি এখনও বাইরে রয়েছেন, দাবি কুণাল ঘোষের

এখনও এমন অনেক ব্যক্তি রয়েছেন যাঁরা চিটফাণ্ড কাণ্ডে যুক্ত। কিন্তু তাঁরা বাইরে রয়েছেন। তদন্তের আওতার বাইরে রয়েছেন। গ্রেফতারির আওতার বাইরে রয়েছেন। মঙ্গলবার শিলংয়ে এমনই দাবি করলেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। তাঁর দাবি, তিনি যথাসম্ভব সিবিআইকে সব উত্তর দিয়ে তদন্তে সাহায্য করার চেষ্টা করছেন।

শিলংয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি কুণাল ঘোষ, ছবি – আইএএনএস

সারদা চিটফাণ্ড কাণ্ডে ২০১৩ সালে কুণাল ঘোষ গ্রেফতার হন। ২০১৬ সালে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। শিলংয়ে সারদা মামলায় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করার সময় কুণাল ঘোষকে ডেকে পাঠানো হয়। ২ জনকে সামনাসামনি বসিয়েও জেরা করেন সিবিআই আধিকারিকরা।

শিলংয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি রাজীব কুমার, ছবি – আইএএনএস

মঙ্গলবার কুণালবাবু দাবি করেন, আগে তাঁর যেসব অভিযোগ কুমার অস্বীকার করেছিলেন, সেগুলি এখন তিনি মন দিয়ে শুনছেন। এই জিজ্ঞাসাবাদে এটা ভাল হয়েছে। এভাবে জিজ্ঞাসাবাদ পর্ব অনেক আগেই হওয়া উচিত ছিল। এমন জিজ্ঞাসাবাদ হতে অনেক দেরি হয়েছে। কুণাল ঘোষ বলেন, তাঁকে এবং রাজীব কুমারকে সিবিআই আলাদা আলাদা করেও তদন্তে উঠে আসা অনেক বিষয় নিয়ে প্রশ্ন করে। তাঁর দেওয়া উত্তরের ভিত্তিতে রাজীব কুমারকে কাউন্টার প্রশ্ন করেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026