Entertainment

মেয়ের জীবনের এত বড় সিদ্ধান্তের কথা তিনিই জানতেন না, কোন কথা জানালেন কুমার শানু

তাঁর মেয়ে জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন তাঁকে অন্ধকারে রেখে। তিনিই জানতেন সেসব কথা। পুরো বিষয়টি খুলে বললেন কুমার শানু।

ভারতীয় সিনেমায় প্রথিতযশা কণ্ঠশিল্পীদের মধ্যে অবশ্যই একজন কুমার শানু। তিনিই এবার খোলসা করলেন যে মেয়ের জীবনের এক বড় সিদ্ধান্ত তাঁর মেয়ে শ্যানন কে তাঁকে অন্ধকারে রেখেই নিয়েছিলেন। সব হয়ে যাওয়ার পর তিনি জানতে পারলেন যে মেয়ে এমন এক সিদ্ধান্ত নিয়েছিলেন।

কুমার শানু জানান, তিনি মুম্বইতে ছিলেন। সে সময় তাঁর কাছে মেয়ে শ্যানন কে আসেন। জানান তিনি তাঁর প্রথম সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন। শ্যুটিংও শুরু হয়েছে।

মেয়ে শ্যানন কে সিনেমার ডেবিউ করতে চলেছেন অথচ তিনিই জানলেন না কিছু! অবাক হলেও কুমার শানু কিছু যে মনে করেননি তাও স্পষ্ট করেছেন বিশ্বরেকর্ড গড়া এই গায়ক।

কুমার শানু, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @kumarsanuofficial

কুমার শানু জানান, তিনি ও তাঁর স্ত্রী মেয়েকে স্বাধীনভাবে বড় করেছেন। তাই শ্যানন কের জীবনের সিদ্ধান্ত তিনি নিজেই নেন। তবে জীবনের সব কথা মায়ের সঙ্গে শেয়ার করেন। তাঁকে সব কিছু বলতে চান না। সেটা তাঁর কড়া স্বভাবের জন্য বলেও জানান কুমার শানু।

কুমার শানুর মেয়ে শ্যানন কে তাঁর অভিনয় জীবন শুরু করলেন ‘চল জিন্দেগি’ সিনেমা দিয়ে। যেখানে অভিনয়ের সুযোগ করে নেওয়া, সিনেমায় সই করা সবই তাঁকে না জানিয়েই সেরে ফেলেছেন তাঁর মেয়ে শ্যানন কে বলে জানিয়েছেন কুমার শানু।

চল জিন্দেগি-তে শ্যানন কের সঙ্গে অভিনয় করছেন মিতা বশিষ্ঠ, সঞ্জয় মিশ্র, বিবেক দাহিয়ার মত বলিষ্ঠ অভিনেতারা। অন্যদিকে কুমার শানু এখন ব্যস্ত স্টেজ শো নিয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026