ফাইল : কুমার শানু, ছবি - আইএএনএস
কুমার শানুর মেয়ে শ্যানন কে বেছে নিয়েছেন বাবার মত গানের কেরিয়ার। আর তাতে বেজায় খুশি কুমার শানু। গত বছর ইটস ম্যাজিকাল নাম দিয়ে একটি গান মেয়ের সঙ্গে রেকর্ড করেন তিনি। গানের হিন্দি অংশ তিনি গান এবং মেয়ে শ্যানন কে গান ইংরাজি অংশ। কুমার শানুই সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তাঁর মেয়ে ইতিমধ্যেই শান, সোনু নিগমের সঙ্গে গান গেয়ে ফেলেছেন। হিমেশ রেশমিয়ার সিনেমায় গান গেয়েছেন। একতা কাপুরের একটি সিনেমাতেও গান গেয়েছেন শ্যানন। তবে বাবা হিসাবে একটি বিশেষ ধরনের গানে তিনি মেয়ের সঙ্গে গাইবেন না বলে জানিয়ে দিয়েছেন কুমার শানু।
কেমন ধরনের গান? শানু জানিয়েছেন তাঁর ও স্যাননের সম্পর্ক বাবা ও মেয়ের। তাই মেয়ের সঙ্গে কখনও কোনও রোমান্টিক গান তিনি রেকর্ড করবেননা। এমন গান গাইতে হলে শ্যাননকে অন্য কারও সঙ্গে গাইতে হবে। আর তিনিও এমন গান অন্য কোনও গায়িকার সঙ্গে গাইবেন। তবে কখনই মেয়ের সঙ্গে নয়।
কুমার শানুর ছোট মেয়েও গানের জগতে প্রবেশ করার লড়াই চালাচ্ছেন। এদিকে ইদানিংকালের গান নিয়ে বলতে গিয়ে কিছুটা হতাশ কুমার শানু। তাঁর মতে, সেই মেলোডিটা তিনি এখন আর খুঁজে পাচ্ছেন না। বরং নতুন সঙ্গীত পরিচালকরা বিদেশি সুরকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছেন। যদিও তিনি জানিয়েছেন তরুণ সঙ্গীত পরিচালকরাও ভাল কাজ করছেন। তবে ওই মেলোডিটা তিনি ঠিক যেন আজকাল খুঁজে পাচ্ছেন না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…