World

আইসিজে-তে মুখ পুড়ল পাকিস্তানের

প্রাক্তন ভারতীয় সেনা আধিকারিক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ জারি করল আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। পাক সামরিক আদালতের তরফে কুলভূষণকে ‘র’-এর এজেন্ট তকমা দিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার পর থেকেই এনিয়ে বিরোধিতা করে আসছে ভারত। পাকিস্তানে ভারতীয় দূতাবাসের আধিকারিকদেরও কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। বারবার আবেদন করেও কাজ হয়নি। এরপরই কুলভূষণের ফাঁসি রদ করতে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত। ভারতের দাবি, কুলভূষণ যে ভারতীয় গুপ্তচর তার কোনও প্রমাণ পাকিস্তানের হাতে নেই। তা সত্ত্বেও তারা কুলভূষণের ফাঁসিতে অনড়। ফলে সুবিচার পেতে ভারত আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়।

সেই মামলায় এদিন দ্যা হেগের আন্তর্জাতিক আদালতে ১১ সদস্যের জিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয় কুলভূষণের ফাঁসি আপাতত স্থগিত। ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কুলভূষণের সঙ্গে দেখা করার অনুমতি দিতে হবে বলেও নির্দেশ দেয় আদালত। আন্তর্জাতিক আদালতের এই রায়ে খুশি ভারত। অন্যদিকে ফের আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের। এদিন ভারতের তরফে সওয়াল করা আইনজীবী হরিশ সালভে জানান, কুলভূষণকে আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকুও দেয়নি পাকিস্তানের সেনা আদালত। যা কোনও মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026