Entertainment

বিকিনিতে জ্যাকি শ্রফের মেয়ে, চোখ ধাঁধাল বাহারি ট্যাটু

দাদা টাইগার শ্রফ এখন বলিউডের অন্যতম তারকা। একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন তিনি। কেবল অভিনয় করেন। আর শরীরচর্চা নিয়ে থাকেন। এর বাইরে তাঁকে নিয়ে তেমন একটা চর্চা নেই। বাবা জ্যাকি শ্রফও বলিউডের একসময়ের প্রথমসারির তারকা। এখনও বলিউডের সঙ্গে তাঁর ওতপ্রোত যোগ। এমন এক চিত্রতারকাদের ঘরে তিনি একটু যেন আলাদা। কিছুটা হয়তো বেমানান। তবে তিনি তাঁর মত। তিনি জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফ। যাঁর ট্যাটু প্রেম সকলের জানা। আর তা সকলকে দেখাতেও ভালবাসেন তিনি।

কৃষ্ণা কিন্তু সিনেমা বিমুখ। সাফ জানিয়ে দিয়েছেন কোনওভাবেই তিনি ক্যামেরার মুখোমুখি হতে পারবেন না। ক্যামেরা তাঁর জন্য নয়। বরং তিনি একা থাকতেই পছন্দ করেন। নিজের ছোট্ট জগতে বিচরণ করেন। তাঁর হাতে গোনা বন্ধু আছেন। তাঁদের সঙ্গেই তিনি সময় কাটান। তবে তিনি যেটা ভালবাসেন তা কিন্তু সকলের জানা। সুন্দর সুন্দর ট্যাটু করাতে। আর ভালবাসেন সমুদ্রের ধারে বিকিনিতে চুটিয়ে ছুটি উপভোগ করতে।

নিজেকে তুলে ধরাতেও একদম কুণ্ঠাবোধ করেননা তিনি। আর ভালবাসেন দাদার মত শরীর চর্চা করতে। তাই হয়তো বিকিনিতে তাঁকে দেখলেই বোঝা যায় মেদহীন শরীরটা কোনও অংশে বলিউডের নায়িকাদের চেয়ে কম নয়। অনায়াসেই হয়তো তিনি চাইলে বলিউডে নিজের জায়গা করে নিতে পারতেন।

কৃষ্ণা ভালবাসেন ট্যাটু করাতে। তাঁর হাতে দেখা গেছে স্টারের ট্যাটু। নাভির নিচে রঙিন ফুলের ট্যাটু। একটি ছবিতে বালির ওপর বিকিনিতে শুয়ে থাকা কৃষ্ণার শরীর জুড়ে সেইসব ট্যাটু স্পষ্টতই দেখা যাচ্ছে। ঝলমল করছে তাঁর মাপা শরীরে। তবে তিনি সিনেমা বিমুখ। নির্মল ছুটি কাটানো, শরীর চর্চা, মুষ্টিমেয় বাছা কিছু বন্ধুর সঙ্গে গল্প করা, ট্যাটু করাতেই তাঁর আনন্দ লুকিয়ে আছে। আর ভালবাসেন ট্যাটুকে শরীরে এঁকেও তা পোশাকের আড়ালে লুকিয়ে না রেখে সকলের সামনে তুলে ধরতে। রোদ চশমায়, পার্পল বিকিনিতে তাই তাঁর ট্যাটু খোলতাই হয়েছে শরীর জুড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026