পাকিস্তানের মত মুসলিম প্রধান রাষ্ট্রে প্রথম দলিত মহিলা সেনেটর হলেন কৃষ্ণা কুমারী কোহলি। ৩৯ বছরের কৃষ্ণা কুমারী কোহলি পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী হিসাবে জয়লাভ করেন। পাকিস্তানের সিন্ধ প্রদেশেরই মেয়ে কৃষ্ণা। ১৯৭৯ সালে সিন্ধের থরের নাগারপারকার জেলায় একটি প্রত্যন্ত গ্রামে দরিদ্র পরিবারে জন্ম হয় তাঁর। বাবা-মায়ের সঙ্গে এক সময়ে এক ব্যক্তির ব্যক্তিগত কারাগারেও ৩ বছর বন্দি থাকতে হয়েছে তাঁকে।
১৬ বছর বয়সেই বিয়ে হয় তাঁর। পরবর্তীকালে বহু প্রতিকূলতা পার করে সমাজবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। যোগ দেন পিপিপি-তে। থর এলাকার প্রান্তিক মানুষদের অধিকারের জন্য লড়াই চালিয়েছেন কৃষ্ণা কুমারী কোহলি। পাকিস্তানের সেনেটে সে দেশে সংখ্যালঘু অধিকার নিয়ে তিনি লড়াই করার অনেকটা জায়গা পেলেন বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…