World

বন্দির পাকস্থলী থেকে উদ্ধার হল নোকিয়া ফোন

এক জেলবন্দির পাকস্থলী থেকে উদ্ধার হল একটি আস্ত নোকিয়া ফোন। পুরনো মডেলের ফোনটি সে গিলে ফেলেছিল কীভাবে তার খোঁজ চলছে।

এক জেলবন্দি কয়েকদিন ধরেই পেটের যন্ত্রণা বলে জানাচ্ছিল। যন্ত্রণা চরমে ওঠার পর তাকে জেল থেকেই চিকিৎসকের কাছে পাঠানো হয়। তিনি সব দেখে একজন গ্যাসট্রোএন্টেরোলজিস্ট-এর কাছে পাঠান।

তিনি পরীক্ষা করে জানতে পারেন যে পাকস্থলীতে আটকে আছে একটি আস্ত নোকিয়া ফোন। যা নিয়ে রীতিমত চিন্তায় পড়েন চিকিৎসকেরা।‌

কারণ শুধু ফোনটি নয়, তার সঙ্গে তার ব্যাটারিও রয়েছে। যা পেটে লিক করতে শুরু করতে পারে। যার জেরে পেটে ভয়ংকর অ্যাসিড ছড়িয়ে পড়তে পারে। যা থেকে হতে পারে মৃত্যুও।

চিকিৎসকদের একটি দল তৈরি করে অপারেশনের বন্দোবস্ত হয়। তবে পেট পুরো কাটা হয়নি। চিকিৎসকেরা অপারেশন করে ফোনটিকে কয়েকটি খণ্ডে বার করে আনেন।

যে চিন্তা সবচেয়ে বেশি ছিল যে ফোনের ব্যাটারি লিক করেছে কিনা, চিকিৎসকেরা দেখেন সেটা সম্ভবত হয়নি। ৩৩ বছরের ওই বন্দি অপারেশনের পর ভালই আছে।

কীভাবে তার পেটে গেল ফোনটি? নোকিয়ার পুরনো ওই মডেলের ফোন স্মার্ট ফোন তালিকায় পড়েনা। পুরনো সময়ের মোবাইল ফোন ছিল এটি।

ওই বন্দি জানিয়েছে আচমকাই সে গিলে ফেলে ফোনটি। যদিও পুলিশ তা মনে করছে না। ফোনটি সে বাইরের সঙ্গে যোগাযোগ রাখতে গোপনে ব্যবহার করত বলেই মনে করছেন তদন্তকারীরা।

এমন হতে পারে যে কেউ দেখে ফেলার আতঙ্কে লুকোতে গিয়ে মুখে ঢুকিয়ে তা গিলে ফেলে সে। যদিও পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026