Kolkata

মিছিল থেকে ছোঁড়া হয়েছে পেট্রোল বোমা, দাবি পুলিশের

বিজেপির লালবাজার অভিযানে পুলিশকে লক্ষ্য করে মিছিলের মধ্যে থেকে পেট্রোল বোমা ছোঁড়া হয়েছে বলে দাবি করল পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, তাদের এই দাবির সপক্ষে তাদের হাতে যথেষ্ট প্রমাণও আছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। এদিন মিছিলের নামে পুলিশকে আক্রমণ করা হয়েছে বলেও দাবি করেছে লালবাজার। এদিন অশান্তি ছড়ানোর অভিযোগে ১৪১ জন বিজেপি কর্মী ও নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে বিজেপি কর্মী সমর্থকদের মারে ২০ জন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকরাও কয়েকজন আহত হয়েছেন বলে মেনে নিয়েছে কলকাতা পুলিশের সদর দফতর। এদিন বিজেপি অফিস থেকেও পুলিশকে লক্ষ্য করে বিনা প্ররোচনায় ইটবর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে পুলিশ। এদিকে ধৃত বিজেপি সমর্থকদের বিরুদ্ধে ৪টি থানায় মামলা দায়ের করছে পুলিশ। তবে ঠিক কী কী ধারা তাঁদের দেওয়া হচ্ছে তা এখনও স্থির করতে পারেনি পুলিশ।

 

News Desk

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কন্যা রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

তুলা রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃশ্চিক রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026