Kolkata

চালু হল ট্রাফিক জরিমানার এককালীন নিষ্পত্তির সুবিধা

ট্রাফিক আইন ভেঙে জরিমানার মুখে পড়ে অনেক গাড়ি। সেগুলির বিরুদ্ধে কেস দেয় পুলিশ। জরিমানা হয়। কলকাতার রাস্তায় ট্রাফিক আইন ভেঙে জরিমানার অঙ্ক বিশাল আকার নিয়েছে। তাই কলকাতা পুলিশের তরফে এবার বিশেষ সুবিধার ব্যবস্থা করা হল। বুধবার লালবাজারে একটি সাংবাদিক সম্মেলনে কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার জানান, এবার থেকে মোট জরিমানার অঙ্কের ৩৫ শতাংশ মিটিয়েই এককালীন টাকা মেটানোর সুবিধা পাবেন গাড়ির মালিকরা। কারও গাড়ির জরিমানা কত বাকি তা কলকাতা পুলিশের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট জায়গায় গাড়ির তথ্য দিলেই দেখা যাবে। মোট অঙ্কের ৩৫ শতাংশ এককালীন মিটিয়ে দিলে তিনি জরিমানা মুক্ত হবেন। এই টাকা অনলাইনেও জমা দেওয়া যাবে। তবে এই সুযোগ থাকছে ১৫ জানুয়ারি পর্যন্ত।

এরপরও জরিমানা মেটানো যাবে। সেক্ষেত্রে গুনতে হবে মোট জরিমানার ৫০ শতাংশ অর্থ। সেই সুযোগ থাকবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এই পর্যন্ত সুযোগ থাকছে মোট জরিমানার একটা অংশ দিয়ে নিষ্পত্তির সুযোগ। এরমধ্যে টাকা না মেটালে পুরো জরিমানার অঙ্কই গুনতে হবে।

পুলিশ কমিশনার জানান, এখন থেকে জরিমানার টাকা মেটানো না থাকলে না বেচা যাবে গাড়ি, না বীমা নবীকরণ করা যাবে।

News Desk

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026