Kolkata

আরজি করে ভাঙচুরে অভিযুক্তদের ছবি প্রকাশ করে আবেদন কলকাতা পুলিশের

আরজি কর হাসপাতালে ভাঙচুরে অভিযুক্তদের ছবি প্রকাশ করল কলকাতা পুলিশ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বিশেষ আবেদনও সাধারণ মানুষের কাছে করল পুলিশ।

বুধবার রাতে যখন গোটা রাজ্য জুড়ে মহিলাদের রাত দখল পালিত হচ্ছে তখন আরজি কর হাসপাতালে চলে ধুন্ধুমার। একদল যুবক আরজি করে ঢুকে তাণ্ডব চালায়। গেটে থাকা পুলিশদের সরিয়ে দিয়ে তারা ধর্নামঞ্চে ভাঙচুর করে।

এরপর জরুরি বিভাগে শুরু হয় তাণ্ডব। ভেঙে ফেলার হয় যাবতীয় পরিকাঠামো। এমআরআই মেশিন সহ নানা মেশিন ভাঙা হয়। বেড ভাঙা হয়। আরও নানা ক্ষতি করা চলতে থাকে।

আরজি করের সামনে সন্ধে থেকেই যে আন্দোলন কর্মসূচিতে বহু মানুষের জমায়েত হয়েছিল, সেই ভিড়েই এই দুষ্কৃতিরা মিশে ছিল বলে অনুমান করছেন অনেকে। তারাই রাত ১২টা নাগাদ আচমকা আরজি করে ঢুকে পড়ে তাণ্ডব শুরু করে।

এই ঘটনার পর কলকাতার নগরপাল নিজে আরজি করে উপস্থিত হয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। ঘুরে দেখেন তাণ্ডবলীলা। স্বাধীনতা দিবসের দিন আরজি করে তাণ্ডব নিয়ে অনেকগুলি ছবি প্রকাশ করে কলকাতা পুলিশ।

সেখানে ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের চিহ্নিতও করা হয়। লাল গোল করে তাদের চিহ্নিত করা হয় ছবিতে। সাধারণ মানুষের কাছে কলকাতা পুলিশের আবেদন এই অভিযুক্তদের খোঁজ জানলে তাঁরা যেন স্থানীয় থানায় খবর দেন। সরাসরি কলকাতা পুলিশের কাছেও খবর দিতে পারেন তাঁরা।

যেভাবে আরজি করে মাঝরাতে ব্যাপক হারে তাণ্ডব চলে, তাতে সেখানকার কর্মীদের অনেকেই আতঙ্কিত। এইসবের মধ্যে ক্ষতি হচ্ছে অন্য রোগীদেরও।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026